শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আবারো কয়লা সঙ্কট, ফের বন্ধ হয়ে গেল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ১০১ বার
ছবি : সংগৃহীত

আবারো কয়লা সঙ্কট। ফের বন্ধ হয়ে গেল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন।

রোববার (৩০ জুলাই) ভোরে কেন্দ্রটির উৎপাদন বন্ধ হয়ে যায়। বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কয়লা সঙ্কটের কারণে ভোর সাড়ে ৩টায় প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ রয়েছে। কয়লা আমদানির জন্য সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

৮ আগস্ট কয়লা এলে কেন্দ্রটি পুনরায় উৎপাদনে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এর আগে টারবাইন ত্রুটির কারণে গত রোববার (১৬ জুলাই) বন্ধ হয়ে যায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। বিদ্যুৎ উৎপাদনের ঘূর্ণায়মান যন্ত্র (টারবাইন) মেরামত শেষে বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে উৎপাদন শুরু হয়।

এর আগে গত বছরের ১৭ ডিসেম্বর রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রটি চালু হওয়ার পর সাত মাসে পাঁচ বার বন্ধ হয়েছে। উৎপাদন শুরুর পর প্রথম ১৪ জানুয়ারি, এরপর ১৫ এপ্রিল, ২৩ এপ্রিল, ৩০ জুন ও ১৬ জুলাই বন্ধ হয় এ বিদ্যুৎ কেন্দ্রটি। বার বার বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ হওয়ায় দ্বিতীয় ইউনিটের বাণিজ্যিক উৎপাদন শুরু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছে সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com