শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

প্রধান বিচারপতির সাথে সিইসির ৩০ মিনিটের বৈঠক

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ৮৬ বার
ছবি : সংগৃহীত

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)।

সোমবার (৩১ জুলাই) দুপুরে প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করেন তিনি।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সাথে ছিলেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা ও নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম।

এ সময় তাদের অভ্যর্থনা জানান সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো: গোলাম রব্বানী, আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মশিয়ার রহমান।

পরে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মশিয়ার রহমান বলেন, প্রধান বিচারপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করতেই সিইসিসহ ইসির প্রতিনিধিদল সুপ্রিম কোর্টে এসেছেন।

সাক্ষাৎ শেষে সিইসি কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের বলেন, আমরা প্রধান বিচারপতির কাছে শপথ নিয়েছিলাম। আমি নিজে এবং কমিশনের দুজন সদস্য দীর্ঘদিন বিচার বিভাগে কাজ করেছি। প্রধান বিচারপতি অবসরে যাবেন (সেপ্টেম্বরে)। তাই সাক্ষাৎ করে তাকে শুভেচ্ছা জানিয়েছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com