বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

স্পেনের মর্যাদাসম্পন্ন প্রতিষ্ঠান থেকে ২০০ সৌদির গ্রাজুয়েশন

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ১০৬ বার
ছবি : সংগৃহীত

স্পেনের মর্যাদাসম্পন্ন লেস রোচেস ইনস্টিটিউট থেকে প্রায় ২০০ সৌদি নাগরিক গ্রাজয়েশন করেছে। সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয়ের ২০২২ আহলাহা উদ্যোগের অংশ হিসেবে তাদেরকে মারবেলার লেস রোচেস হসপিটালিটি এডুকেশনে আন্তর্জাতিক হোটেল ব্যবস্থাপনায় এক্সিকিউটিভ মাস্টার্স কর্মসূচিতে প্রশিক্ষণ প্রদান করা হয়।

মোট ১৯৮ জন নারী ও পুরুষ এই কর্মসূচিতে গ্রাজুয়েট হয়েছে। তারা মনে করছে, বিশ্বের অন্যতম হসপিটালিটি ইনস্টিটিউটে এই কোর্স করার ফলে পর্যটন খাতে তাদের দক্ষতা অনেক বাড়বে।

হিলটন মক্কার পরিচালক মারাম কোকানদি বলেন, ৯ মাসের এই কোর্সে হোটেল ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট সব বিষয় পড়ানো হয়েছে। সৌদি ভিশন ২০৩০-কে সামনে রেখে এই উদ্যোগ গ্রহণ করা হয়।

তিনি জানান, পর্যটন উপ-মন্ত্রী প্রিন্সেস হাইফা বিন্ত মোহাম্মদ এ ব্যাপারে ব্যাপক সহায়তা করেছেন। তিনি ব্যক্তিগতভাবে বিষয়টি তদারকি করেছেন।

সূত্র : আরব নিউজ

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com