শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

আওয়ামী লীগের উপকমিটির পদ হারালেন পিএসসি সদস্য দেলোয়ার

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ১৬৮ বার
ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক উপকমিটি থেকে বাদ পড়লেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন। গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের এ উপকমিটির সদস্যসচিব ড. শাম্মী আহমেদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আন্তর্জাতিকবিষয়ক উপকমিটিতে পাঁচজন বিশেষজ্ঞের নাম অন্তর্ভুক্ত করা হয়। এর মধ্যে অন্যতম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক দেলোয়ার হোসেন। কিন্তু পরবর্তী সময়ে আমরা জানতে পারি, বর্তমানে তিনি সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে কর্মরত। সেই হিসেবে বিশেষজ্ঞ প্যানেল থেকে তার নাম প্রত্যাহার করে নিয়েছি।’

গত ২৪ জুলাই আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক উপকমিটি ঘোষণা করা হয়। এই উপকমিটিতে নাম বিশেষজ্ঞ সদস্য হিসেবে নাম ছিল অধ্যাপক দেলোয়ারের। সাংবিধানিক পদে থেকেও তার রাজনৈতিক দলের কমিটির সদস্য হওয়া নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা হয়।

তার আগে গত বছরের ৩ ফেব্রুয়ারি তৎকালীন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ অধ্যাপক দেলোয়ারকে পিএসসির সদস্য পদে নিয়োগ দেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com