শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গভীর রাতে নুরের বাসায় তল্লাশি, যা বললেন ডিবির হারুন

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ১১৮ বার

গভীর রাতে গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরের বাসায় তল্লাশিতে কোনো আইনি ব্যত্যয় হয়নি বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনারর মোহাম্মদ হারুন অর রশীদ। আজ বুধবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

হারুন অর রশীদ বলেন, ‘নুর যখন জিজ্ঞাসা করলেন, আপনারা কারা? তখন পুলিশ তার পরিচয় দিয়েছে। বলেছে, আমরা থানা থেকে এসেছি, আমরা ডিবি পুলিশ।’

নুরের বাসায় তল্লাশিতে আইনের ব্যত্যয় হয়নি জানিয়ে তিনি বলেন, ‘পুলিশ অনেকক্ষণ অপেক্ষা করেছে। আমাদের পুলিশ তাকে বারবার বলেছে, আসামি দিয়ে দেন। আইনে বলা আছে যে, আসামি যার বাসায় থাকুক আমরা তাকে ধরে আনতে পারি। প্রয়োজনবোধে বল প্রয়োগ করে আসামি আনতে পারি। আমরা আইনের ব্যত্যয় কিছু করিনি।’

হারুন বলেন, ‘যাকে ধরে এনেছি তিনি একজন মামলার আসামি। তিনি ফেসবুকে, ইউটিউবে বিভিন্ন দলের উস্কানিমূলক বক্তব্য দিয়ে মাদ্রাসার ছাত্রদের উত্তেজিত করার চেষ্টা করেছে। তার নামে মামলা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘ভিপি নুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র। বাসায় যদি কোনো মামলার আসামি লুকিয়ে থাকে তাকে বের করে দেওয়াই তার উচিত ছিল। সেটা না করে, উল্টো পুলিশের ওপর চড়াও হলেন। পুলিশকে গালিগালাজ করলেন। সরকারি কাজে বাধা দিলেন।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com