শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

বিজেপির আমন্ত্রণে ভারত যাচ্ছে আ’লীগের প্রতিনিধি দল

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ১২৬ বার
ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে রোববার (৬ আগস্ট) তিন দিনের সফরে ভারতের নয়াদিল্লি যাচ্ছে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল।

শনিবার (৫ আগস্ট) আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী জানান, ভারতের ক্ষমতাসীন দল বিজেপির আমন্ত্রণে দেশটিতে সফরে যাচ্ছে প্রতিনিধি দলটি। খবর ইউএনবির।

প্রতিনিধি দলে রয়েছেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, নির্বাহী কমিটির সদস্য মেরিনা জাহান ও সংসদ সদস্য আরমা দত্ত।

আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, এই সফরে প্রতিনিধি দলটি ভারতের সরকার ও বিজেপির প্রতিনিধিদের সাথে একাধিক বৈঠকে মিলিত হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথেও বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে।

এছাড়া বিজেপি সভাপতি জে পি নাড্ডাসহ রাজনৈতিক নেতাদের সাথেও বৈঠক হবে আওয়ামী লীগের প্রতিনিধি দলটির।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com