রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

চট্টগ্রাম ও মাদরাসা বোর্ডের স্থগিত ৪ বিষয়ের পরীক্ষার নতুন সূচি ঘোষণা

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ২১৫ বার

বন্যার কারণে পিছিয়ে দেয়া চট্টগ্রাম ও মাদরাসা বোর্ডের এইচএসসি ও সমমানের চারটি বিষয়ের পরীক্ষার নতুন সূচি ঘোষণা করেছে স্ব স্ব বোর্ড।

রোববার (১৩ আগস্ট) বোর্ড দুটি সূত্রে এ তথ্য জানা গেছে।

চট্টগ্রাম বোর্ডের ১৭ আগস্টের বাংলা প্রথমপত্র পরীক্ষা ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ২০ আগস্টের বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষা ১ অক্টোবর, ২২ আগস্টের ইংরেজি প্রথমপত্র ৩ অক্টোবর এবং ২৪ আগস্টের ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা ৫ অক্টোবর নেয়া হবে।

মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন আলিম পরীক্ষার প্রথম চারটির নতুন নির্ধারিত সময়সূচি অনুযায়ী ১৭ আগস্টের কোরআন মাজিদ পরীক্ষা ১ অক্টোবর অনুষ্ঠিত হবে। ২০ আগস্টের আরবি প্রথমপত্র (সাধারণ বিভাগ) এবং আরবি সাহিত্যের (বিজ্ঞান ও মুজাব্বিদ মাহির বিভাগ) পরীক্ষা ৩ অক্টোবর, ২২ আগস্টের বাংলা প্রথমপত্র ৫ অক্টোবর এবং ২৪ আগস্টের বাংলা দ্বিতীয়পত্র ৮ অক্টোবর অনুষ্ঠিত হবে।

এদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাও পেছানো হয়েছে। তবে এখনো কারিগরি বোর্ডের পরীক্ষার নতুন সময়সূচি পাওয়া যায়নি।

চারটি বিষয়ের পরীক্ষা পিছিয়ে দেয়ায় চট্টগ্রাম বোর্ডে আগামী ২৭ আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) দিয়ে এবার এইচএসসি পরীক্ষা শুরু হবে। অন্যদিকে ২৭ আগস্ট ইংরেজি প্রথমপত্র দিয়ে আলিম পরীক্ষা শুরু হবে। তবে সাধারণ ৮টি শিক্ষা বোর্ডে ১৭ আগস্ট থেকে পরীক্ষা শুরু হবে।

টানা বর্ষণে জলাবদ্ধতা ও পাহাড়ি ঢলে বন্যার কারণে গত ১১ আগস্ট চট্টগ্রাম, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা পিছিয়ে দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com