বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

রিয়াল শিবিরে একের পর এক দুঃসংবাদ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ১৪৭ বার
ছবি: টুইটার

চলতি সপ্তাহে বড় দুইটি দুঃসংবাদ পেল স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। গত বুধবার অনুশীলনের সময় লিগামেন্টের মারাত্মক চোটে পড়েন দলটির গোলকিপার থিবো কুর্তোয়া। এবার একই দুর্ভাগ্য দলটির সেন্ট্রাল ডিফেন্ডার এদার মিলিতাওয়ের।

গতকাল শনিবার অ্যাথলেতিক ক্লাব বিলবাওয়ের বিপক্ষে জয় পায় রিয়াল মাদ্রিদ। তবে দ্বিতীয়ার্ধে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন মিলিতাও। পরে হাঁটু চেপে ধরে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন তিনি। রিয়াল কোচ কার্লো আনচেলত্তি ভয় পাচ্ছিলেন মারাত্মক কিছুই ঘটতে চলেছে, সেটিই হলো।

চোটের পরীক্ষা-নিরিক্ষা করার পর জানা গেছে, মিলিতাওয়ের বাম হাঁটুর গুরুত্বপূর্ণ লিগামেন্টে ফেটে গেছে। কিছুদিনের মধ্যেই যার অস্ত্রোপচার করতে হবে।

এখন মিলিতাওকে ছাড়াই নতুন মৌসুমের পরিকল্পনা করতে হবে রিয়ালকে। ধারণা করা হচ্ছে, ৬ মাস মাঠের বাইরে থাকতে পারেন তিনি। কোচ আনচেলত্তির জন্য এটি বড় ধাক্কাই। প্রথম পছন্দের গোলরক্ষকের পর এবার ইনজুরিতে আক্রান্ত প্রথম পছন্দের সেন্ট্রাল ডিফেন্ডার। নতুন কোনো সেন্টার ব্যাকের খোঁজে এখন দলবদলের বাজারে সক্রিয় হতে পারে রিয়াল।

এর আগে, মৌসুম শুরুর দুই দিন আগেই চোটে পড়েন কুর্তোয়া। গণমাধ্যমের খবর, আগামী এপ্রিলের আগে মাঠে ফিরতে পারবেন না তিনি। এমনকি মৌসুম শেষ হওয়ারও সম্ভাবনা আছে। কুর্তোয়ার অনুপস্থিতিতে রিয়ালের গোলবার সামলানোর দায়িত্ব গিয়ে পড়েছে আন্দ্রে লুনিনের ওপর।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com