রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

করোনা আক্রান্ত দেশ থেকে ফিরে ভারতে ১০২ জন নিখোঁজ!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৫ মার্চ, ২০২০
  • ৩৭৪ বার

সম্প্রতি করোনা আক্রান্ত দেশ থেকে ভারতে ফিরেছেন ৬৬৬ জন। কিন্তু তাদের মধ্যে ১০২ জনের খোঁজ মিলছে না বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া তাদের এক প্রতিবেদনে বলেছে, ভারতের অন্ধ্র প্রদেশের কয়েকজন বাসিন্দা সম্প্রতি করোনা আক্রান্ত দেশ থেকে নিজ ভূমিতে ফিরেছেন। এদের মধ্যে ৫৬৪ জনকে পর্যবেক্ষণের আওতায় নেওয়া হয়েছে। তবে ১০২ জনের খোঁজ মিলছে না।

এ খবর প্রকাশের পর অন্ধ্র প্রদেশ জুড়ে জেঁকে বসেছে করোনা আতঙ্ক। যদিও বর্তমান পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে প্রদেশটির সরকার। ওই ৫৬৪ জনের মধ্যে ২৩৩ জনকে সুস্থ বিবেচনা করে ইতোমধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ২৮ দিন তাদের বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল।

৩৩১ জনকে এখনও আইসোলেশনে রাখা হয়েছে। এদের মধ্যে ১২ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। বাকিরা রয়েছে নিজ নিজ বাড়িতে কোয়ারেনটাইনে আছেন। তবে ওই ১০২ জন কোথায় আছে নিশ্চিত নয় প্রদেশ সরকার।

বিষয়টি নিশ্চিত করে অন্ধ্র প্রদেশের স্পেশাল চিফ সেক্রেটারি (স্বাস্থ্য) কেএস জওয়াহার রেড্ডি বলেন, একশ’রও বেশি মানুষের অবস্থান জানা যাচ্ছে না। তাদের শনাক্তের জন্য বিভিন্ন দপ্তরের সহায়তায় বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

নিখোঁজ ব্যক্তিদের কোনো ফোন নম্বর বা ঠিকানা নথিবদ্ধ নেই। বিমানবন্দর কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য সংগ্রহের চেষ্টা করছেন স্বাস্থ্য কর্মকর্তারা। ১০ ফেব্রুয়ারির পর রাজ্যে ফেরা ব্যক্তিদের অবস্থান জানার চেষ্টা চলছে বলেও জানান জওয়াহার রেড্ডি।

করোনাভাইরাসে এখন পর্যন্ত ভারতে আক্রান্ত হয়েছে ৮৩ জন। দেশটিতে এই ভাইরাসের কবলে পড়ে নিহত হয়েছে দুই জন। আর পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে দশ জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com