বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

বিশ্ববাজারে ফের কমলো স্বর্ণের দাম

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ১১০ বার

বিশ্ববাজারে স্বর্ণের দাম ধারাবাহিকভাবে কমছে। গত এক সপ্তাহে প্রতি আউন্স স্বর্ণের দাম কমেছে ২৪ ডলারের ওপরে। এতে দুই সপ্তাহের টানা পতনে প্রতি আউন্স স্বর্ণের দাম কমেছে প্রায় ৫৩ ডলার। এদিকে স্বর্ণের পাশাপাশি গত সপ্তাহে প্লাটিনামের দামও কমেছে। তবে রুপার দাম কিছুটা বেড়েছে।

এদিকে বিশ্ববাজারে গত এক সপ্তাহে প্রতি আউন্স স্বর্ণের দাম কমেছে ২৪ দশমিক ৫৭ ডলার বা ১ দশমিক ২৭ শতাংশ। এতে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ হাজার ৮৮৮ দশমিক ৯৬ ডলার।

আগের সপ্তাহে প্রতি আউন্স স্বর্ণের দাম কমে ২৮ দশমিক ১৫ ডলার বা ১ দশমিক ৪৫ শতাংশ। এতে দুই সপ্তাহের ব্যবধানে প্রতি আউন্স স্বর্ণের দাম কমেছে ৫২ দশমিক ৭২ ডলার। এর মাধ্যমে এক মাসের ব্যবধানে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে ৪ দশমিক ৪৭ শতাংশ।

এদিকে রুপার দাম গত এক সপ্তাহে বেড়েছে দশমিক ৩৪ শতাংশ। এতে প্রতি আউন্স রুপার দাম দাঁড়িয়েছে ২২ দশমিক ৭৪ ডলার। দাম কমে ৩ দশমিক ৮৯ শতংশ।

অপরদিকে গত সপ্তাহে প্লাটিনামের দাম দশমিক ২৭ শতাংশ কমেছে। এতে প্রতি আউন্স প্লাটিনামের দাম দাঁড়িয়েছে ৯০৯ দশমিক ৮৮ ডলার। আগের সপ্তাহে কমে ১ দশমিক শূন্য ৭ শতাংশ। এর মাধ্যমে মাসের ব্যবধানে প্লাটিনামের দাম কমেছে ৬ দশমিক ৪৯ শতাংশ।

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমার মধ্যে সম্প্রতি দেশের বাজারেও স্বর্ণের দাম কমানো হয়েছে। গত ১৭ আগস্ট বৈঠক করে বাংলাদেশে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি।

বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, ১৮ আগস্ট থেকে সব থেকে ভালো মানের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ৭৫১ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৯৯ হাজার ২৭ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৩৩ টাকা কমিয়ে ৯৪ হাজার ৫৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৩৯৯ টাকা কমিয়ে ৮১ হাজার ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে ৬৭ হাজার ৫৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বর্তমানে দেশের বাজারে এ দামে স্বর্ণ বিক্রি হচ্ছে। তবে ভালো মানের এক ভরি স্বর্ণের গহনা কিনতে ক্রেতাদের লাখ টাকার ওপরে গুনতে হচ্ছে। কারণ বাজুস নির্ধারিত দামের সঙ্গে ভ্যাট ও মজুরি যোগ করে স্বর্ণের গহনা বিক্রি করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com