রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

শোকরের তাৎপর্য

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ১৩৩ বার

বান্দাহ আল্লাহ তায়ালার অনুগ্রহের কথা স্মরণ করে তার শুকরিয়া তথা প্রশংসা করে। আর আল্লাহ তায়ালা বান্দাহর অনুগ্রহ ও আনুগত্য কবুল করে তার প্রশংসা তথা শুকরিয়া করেন।

আল্লাহ তায়ালা কুরআনে ইরশাদ করেছেন- ‘তোমরা আমার শুকরিয়া করো এবং কুফরি করো না’ (সূরা বাকারা-১৫২)। আরো ইরশাদ করেন- ‘হে বিশ^াসীগণ! আমার প্রদত্ত পবিত্র রিজিক ভক্ষণ করো এবং আমার শুকরিয়া করো’ (সূরা বাকারা-১৭২)। অন্যত্র ইরশাদ করেন- ‘আল্লাহ তায়ালা তোমাদেরকে হালাল ও পবিত্র যে রিজিক দিয়েছেন তা ভক্ষণ করো এবং আল্লাহর নিয়ামতের শুকরিয়া করো’ (সূরা নাহল-১১৪)।

শোকরের ফল : শোকরের ফল সুদূরপ্রসারী। আল্লাহ তায়ালা ইরশাদ করেন- ‘যে ব্যক্তি শুকরিয়া করে সে যেন নিজের জন্যই শুকরিয়া করে’ (সূরা আন নামল-৪০)। ‘এভাবে শোকর গ্রহণকারীর আমি প্রতিদান দিয়ে থাকি’ (সূরা আল কামার-৩৫)। ‘যদি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো, তবে অবশ্যই আমি তোমাদের নিয়ামত আরো বৃদ্ধি করে দেবো’ (সূরা ইবরাহিম-৭)।

শুকরিয়ার তাওফিক কামনা : হজরত সুলায়মান আ: শোকর আদায় করার তাওফিকদানের জন্য মহান আল্লাহর তাওফিক কামনা করেছেন। যেমন আল্লাহর বাণী- ‘হজরত সুলায়মান আ: পিঁপড়ার নেতার কথা শুনে মৃদু হাসেন এবং বলেন, হে আমার রব, আপনি আমাকে তাওফিক দান করেন যাতে (এ পিপিলিকার ব্যাপারেও আমি অমনোযোগী না হই এবং) আমাকে ও আমার পিতা-মাতাকে আপনি যেসব নিয়ামত দান করেছেন, আমি যেন তার শুকরিয়া আদায় করতে পারি’ (সূরা আন নামল-১৯)।

শুকরিয়া কেন করতে হবে : মানুষ আল্লাহ তায়ালার অগণিত নিয়ামত ভোগ করছে। আল্লাহ তায়ালা স্বয়ং বলেছেন- ‘আমি তোমাদেরকে এত নিয়ামত দিয়েছি তা গণনা করে শেষ করতে পারবে না। সুতরাং এসব নিয়ামতের শুকরিয়া আদায় আবশ্যক।’ আল্লাহ তায়ালা বলেন- ‘অতঃপর আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি, আশা করা গিয়েছিল যে, তোমরা শুকরিয়া আদায় করবে’ (সূরা আল বাকারা-৫২)। অন্যত্র ইরশাদ করেন- ‘অতঃপর তোমাদের (তূর পাহাড়ে) এই মৃত্যুর পর আমি তোমাদের পুনরায় জীবন দান করলাম, আশা করা গিয়েছিল যে, শুকরিয়া আদায় করবে’ (সূরা আল বাকারা-৫৬)। আরো ইরশাদ করেন- ‘বদর যুদ্ধে আল্লাহ তায়ালা তোমাদেরকে বিজয় ও সাহায্য দান করেছিলেন, অথচ তোমরা ছিলে দুর্বল, তোমরা আল্লাহকে ভয় করো, আশা করা যায় তোমরা (এ বিষয়ের জন্য তার) শুকরিয়া আদায় করবে’ (সূরা আল ইমরান-১২৩)। আরো ইরশাদ করেন- ‘এভাবেই আমি এদের তোমাদের অধীন করে দিয়েছি, যাতে তোমরা আল্লাহ তায়ালার শোকর আদায় করতে পারো’ (সূরা আল হাজ-৩৬)।

মানুষ অকৃতজ্ঞ : আল্লাহ তায়ালা ইরশাদ করেন- ‘তিনি তোমাদের জন্য কান, চোখ ও অন্তঃকরণ দান করেছেন, কিন্তু তোমরা খুবই তার শোকর আদায় করো’ (সূরা আস সাজদা-৯)। অন্যত্র ইরশাদ করেন- ‘অবশ্যই আল্লাহ তায়ালা সদা অনুগ্রহশীল; কিন্তু মানুষদের অধিকাংশ কৃতজ্ঞতা আদায় করে না’ (সূরা আল বাকারা-২৪৩, সূরা ইউনুস-৬০)।

আল্লাহর জিজ্ঞাসা : আল্লাহ তায়ালা বলেন- ‘আমি জমিনে সৃষ্টি করি নানা প্রকার খেজুর ও আঙ্গুরের বাগান, প্রবাহিত করি অসংখ্য নদী-নালার প্রস্রবণ, যাতে করে তারা এর ফলমূল উপভোগ করতে পারে, এগুলোর কোনোটিই তো তাদের হাতের অর্জন নয়, তারপরও কি তারা কৃতজ্ঞতা আদায় করবে না’ (সূরা ইয়াছিন : ৩৪-৩৫)? আরো ইরশাদ করেন- ‘পশুর মধ্যে রয়েছে তাদের জন্য উপকারিতা, আরো রয়েছে পানীয় বস্তু; তবুও কি তারা তার শোকর আদায় করবে না’ (সূরা ইয়াছিন-৭৩)। অন্যত্র ইরশাদ করেন- ‘হে দাউদ পরিবারের লোকেরা তোমরা আমার শোকর আদায় করতে নেক কাজ করো; আমার বান্দাদের মধ্যে খুব অল্পসংখ্যক মানুষই শোকর আদায় করে’ (সূরা সাবা-১৩)। আল্লাহর বান্দাদের মধ্যে বেশি শোকর আদায় করেছেন নূহ আ:। আল্লাহ তায়ালা তার প্রশংসা করে বলেছেন- ‘অবশ্যই সে ছিল আমার কৃতজ্ঞশীল বান্দা’ (সূরা বনি ইসরাইল-৩)।

লেখক : প্রধান ফকিহ, আল-জামিয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসা, ফেনী

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com