শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

পাকিস্তানে সেনাবহরে আত্মঘাতী হামলা, নিহত ৯

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৯ বার

পাকিস্তানে সামরিক বহরে আত্মঘাতী হামলায় অন্তত ৯ সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও পাঁচজন। আজ শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, গতকাল বৃহস্পতিবার উত্তরাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখেয়ারতে এই হামলা চালানো হয়। ইতোমধ্যে এলাকাটি বন্ধ করে দিয়েছে সেনাবাহিনী। এখনো কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং জানায়, আফগান সীমান্তের কাছে মোটরসাইকেলে করে এসে একজন আত্মঘাতী হামলাকারী এই বিস্ফোরণ ঘটায়।

প্রাদেশিক মন্ত্রী ফিরোজ জামাল শাহ বলেন, আত্মঘাতী হামলাকারী মোটরসাইকেলে করে এসে সামরিক বহরের একটি ট্রাকে আঘাত আনে। এরপরই বিকট বিস্ফোরণ হয়।

পাকিস্তানের উত্তরপূর্বাঞ্চলীয় এই প্রদেশটিতে প্রায়ই হামলা ঘটে। আফগান সীমান্তবর্তী এই অঞ্চলে গত বছর থেকে হামলার ঘটনা বেড়েছে।

গত মাসে একটি রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী হামলায় ৬০ জনের বেশি নিহত হয়েছিলেন। এর আগে জানুয়ারিতে তেহরিক ই তালিবান একটি মসজিদ প্রাঙ্গনে হামলা চালালো ৮০ জনেরও বেশি সেনা কর্মকর্তা নিহত হন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com