

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইন্টারনাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
অধ্যাপক ডা. আবুল কালাম আজাদে বলেন, ‘কিছুদিন আগে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। তার শরীরে সোডিয়ামের পরিমাণ কম পাওয়া গেছে। তবে বর্তমানে তিনি ভালো আছেন।’