মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

স্টোকসের ফেরার ম্যাচে ইংল্যান্ডের হার

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৪ বার

প্রত্যাবর্তনের ম্যাচে শেষ হাসি হাসা হলো না বেন স্টোকসের। ব্যাট হাতে রান পেয়েছিলেন বটে, তবে পারেননি দলকে জেতাতে। হার দিয়েই নিউজিল্যান্ড সিরিজ শুরু করলো ইংল্যান্ড। আগে ব্যাট করে ২৯১ রান তুলেও জিততে পারেনি থ্রি লায়ন্সরা। ডেভন কনওয়ে ও ডেরিয়েল মিচেলের জোড়া শতকে হেরেছে ৮ উইকেটে।

কার্ডিফে আগে ব্যাট করতে নেমে ভালো শুরুই পেয়েছিল ইংলিশরা, উদ্বোধনী জুটিতে ৮০ রান তুলেছিল ডেভিড মালান ও হ্যারি ব্রুক। তবে দু’জনে ফিরেন ৪ বলের ব্যবধানে। ব্রুকের ব্যাটে ২৫ রান এলেও মালান তুলে নেন ফিফটি, আউট হন ৫৩ বলে ৫৪ রানে। দ্রুত ফেরেন জো রুটও (৬)।

এরপর বেন স্টোকস ও বাটলার মিলে গড়েন ৮৮ রানের জুটি। দু’জনেই তুলে নেন ফিফটি। ফেরার ম্যাচে স্টোকস আউট হন ৬৯ বলে ৫২ রানে, বাটলারের ব্যাটে আসে ইনিংস সর্বোচ্চ ৭২ রান। মাঝে ফিফটি তুলে নেন ছয়ে নামা লিভিংস্টোনও, ৪০ বলে ৫২ রানের ইনিংস খেলেন এই ব্যাটার।

শেষ দিকে ডেভিড উইলির ১১ বলে ২১* রানে ৬ উইকেটে ২৯১ রানের সংগ্রহ পায় ইংল্যান্ড। ৩ উইকেট নেন রাচিন রবিন্দ্র, দুই উইকেট যায় সাউদির ঝুলিতে।

নিউজিল্যান্ডের জয়টা এসেছে স্বাচ্ছন্দ্যেই। রান তাড়ায় উদ্বোধনী জুটিতেই উইল ইয়াং ও কনওয়ে ৬১ রান যোগ করলে রান রেটের চাপটা কমে আসে। ৩৩ বলও ২৯ রান করে আউট হন ইয়াং। তিনে নামা হেনরি নিকোলসের ব্যাটে আসে ৩০ বলে ২৬ রান।

এরপর নিউজিল্যান্ডকে জয়ের বন্দরে নিয়ে যান মিচেল ও কনওয়ে জুটি। কনওয়ের সাথে চতুর্থ উইকেটে ১৫২ বলে ১৮০ রান যোগ করেন মিচেল। দু’জনেই তুলে নেন শতক। যা উভয়ের ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ শতক। কনওয়ে ১২১ বল থেকে ১১১ রান ও ৯১ বলে ১১৮ রানে অপরাজিত থাকেন মিচেল।

দু’জনের যুগলবন্দীতে ইংল্যান্ডের রান ৪.২ ওভার বাকি থাকতেই পেরিয়ে যায় নিউজিল্যান্ড। জিতে যায় ৮ উইকেট হাতে রেখেই। এই জয়ে চার ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল নিউজিল্যান্ড।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com