মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

শরিফুলের জোড়া আঘাতে ম্যাচে ফিরলো বাংলাদেশ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২২ বার

শরিফুলের জোড়া আঘাতে ম্যাচে ফিরেছে বাংলাদেশ। পরপর দুই ওভারে দুই উইকেট তুলে নিয়েছেন তিনি। ফিরিয়েছেন থিতু হওয়া দুই ব্যাটারকেই। পাথুম নিশানকার পর কুশল মেন্ডিস, দু’জনেই শিকার এই পেসারের।

দীর্ঘ অপেক্ষার পর আনন্দের উপলক্ষ পেল টাইগাররা। প্রথমে পাথুম নিশানকাকে ফিরিয়ে জুটি ভাঙেন, এলবিডব্লুর ফাঁদে ফেলেছেন তাকে। ফেরার আগে ৬০ বলে ৪০ রান করেন নিশানকা।

পরের ওভারে এসে মাত্রই ফিফটি করা মেন্ডিসকে সাজঘরের পথ দেখান বাঁ হাতি এই পেসার। তাসকিনের ক্যাচ বানান তাকে। আউট হবার আগে ৭৩ বলে ৫০ রান করেন মেন্ডিস।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ৩৫ রানে উদ্বোধনী জুটি ভাঙে শ্রীলঙ্কার। দিমুথ করুনারত্নে ফেরেন ১৭ বলে ১৮ রান করে। ষষ্ঠ ওভারে হাসান মাহমুদের শিকার হন তিনি। তবে এরপর নিশানকা ও মেন্ডিস মিলে ধরেন হাল। দু’জনের জুটিতে আসে ১০৮ বলে ৭৪ রান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com