শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

গিবত ও গঠনমূলক সমালোচনা

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৪ বার

বিভিন্ন সময় আমরা কথা বলার ক্ষেত্রে এমন কিছু কথা বলে ফেলি যেগুলো গিবতের সংজ্ঞায় পড়ে যায়। কথা বলতে বলতে প্রায়ই আমরা নিজেদের অজান্তেই শয়তানের প্ররোচনায় অন্যের দোষ-ত্রুটি বলে ফেলি।

স্বাভাবিকভাবে দৃষ্টিপাত করলে এসব কথাকে নিজের কাছে গিবত বলে মনে হবে না। মনে হবে আমরা তার গঠনমূলক সমালোচনা করছি। অথবা মনে হবে তার মধ্যে এই সমস্যাটি রয়েছে। আমরা তার সংশোধনের উদ্দেশ্যে বলছি।
কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলে দেখা যায়; ইসলাম মৌলিকভাবে এসব কথাকে গর্হিত কথা বলে গণ্য করেছে। গিবতের সংজ্ঞা দিতে গিয়ে রাসূলুল্লাহ সা: বলেছেন, ‘তোমরা কি জানো গিবত কাকে বলে?’ সাহাবিরা বললেন, আল্লাহ ও তাঁর রাসূল সা: ভালো জানেন। তিনি বলেন, ‘তোমার কোনো ভাই সম্পর্কে এমন কথা বলা, যা সে অপছন্দ করে, সেটিই গিবত। সাহাবিরা আবার প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আমি যে দোষের কথা বলি, সেটি যদি আমার ভাইয়ের মধ্যে থাকে, তাহলেও কি গিবত হবে?
উত্তরে রাসূল সা: বলেন, ‘তুমি যে দোষের কথা বলো, তা যদি তোমার ভাইয়ের মধ্যে থাকে তবে তুমি অবশ্যই গিবত করলে আর তুমি যা বলছ। তা যদি তার মধ্যে না থাকে, তবে তুমি তার ওপর তুহমত ও বুহতান তথা মিথ্যা অপবাদ আরোপ করেছ।’

যদি কেউ কারো ওপর মিথ্যা অপবাদ আরোপ করে। ইসলাম অনুযায়ী তাকে ৮০ দোররা (চাবুক) দেয়া হবে। এরা ফাসিক, পাপী, অপরাধী। এদের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। রাসূলের এ হাদিসে স্পষ্ট যে, কারো অগোচরে তার সম্পর্কে নেতিবাচক কথা বলা মানেই গিবত। সেটি হোক তার গঠনমূলক সমালোচনা কিংবা সংশোধনের উদ্দেশ্যে। গিবত থেকে বেঁচে থাকতে কুরআনে আল্লাহ তায়ালা মু’মিনদেরকে সতর্ক করে বলেন, ‘… তোমরা কারো গোপন ত্রুটির অনুসন্ধানে পড়বে না এবং তোমরা একে অন্যের গিবত করবে না। তোমাদের মধ্যে কেউ কি তার মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে? এটিকে তো তোমরা ঘৃণা করে থাকো। তোমরা আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ তাওবাহ কবুলকারী, পরম দয়ালু।’ (সূরা হুজুরাত-১২)

সুতরাং আমরা কথা বলার সময় খুব সতর্কতার সাথে কথা বলব, যেন আমরা নিজেদের ইচ্ছায় কিংবা অনিচ্ছায় অন্যের দোষ বলে না ফেলি।

লেখক :

  • নয়ন করিম

শিক্ষার্থী, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com