শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

দিল্লিতে আটকা পড়েছেন জাস্টিন ট্রুডো

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৪ বার

জি-২০ সম্মেলনে যোগ দিতে প্রতিনিধিদল নিয়ে ভারতে আসেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রূডো। কথা ছিল, সম্মেলেন শেষ করেই গতকাল রোববার দেশের উদ্দেশে পাড়ি দেবেন। তবে ট্রুডোসহ তার প্রতিনিধিদল দিল্লিতেই আটকা পড়েছেন। খবর গার্ডিয়ানের।

কানাডার কর্মকর্তারা নিশ্চিত করেছেন, ট্রুডো ও প্রতিনিধিদলকে দিল্লিতে আরও একদিন বেশি থাকতে হয়েছে। কেননা তাদের বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে।

গতকাল রোববার দুপুরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণার মাধ্যমে জি-২০ সম্মেলনের সমাপ্তি হয়। এরপরেই মোদির সঙ্গে বৈঠকে বসেন ট্রুডো। সেই বৈঠক শেষে দিল্লি বিমানবন্দর থেকে দেশে ফেরার কথা ছিল ট্রুডোর।

রাত ৮টার সময়ে বিমানবন্দরেও যান কানাডার প্রধানমন্ত্রী। ঠিক সেই সময়েই তার বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। কানাডার প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও জানিয়ে দেওয়া হয়, রোববার দেশে ফিরতে পারছেন না ট্রুডো ও তার সঙ্গীরা।

তবে ট্রুডোর বিমানে কি ত্রুটি ধরা পড়েছে তা খোলসা করা হয়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com