শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬১৬ ২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

বিএনপির এজেন্টদের কেন্দ্রে ঢুকতে বাধা, নেই ভোটার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২১ মার্চ, ২০২০
  • ৩৪৬ বার

করোনাভাইরাসের আতঙ্কের মধ্যে ঝুঁকি নিয়ে ঢাকা ১০ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ শনিবার সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ ও ২২ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত এ আসনে ১১৭টি ভোটকেন্দ্র।

আর ভোটকক্ষের সংখ্যা ৭৭৬টি। এই আসনের মোট ভোটার তিন লাখ ১২ হাজার ২৮১ জন।

এই নির্বাচনে ছয়জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে, আওয়ামী লীগ থেকে শফিউল ইসলাম মহিউদ্দিন, বিএনপির শেখ রবিউল আলম, জাতীয় পার্টির হাজী মো. শাহজাহান, প্রগতিশীল গণতান্ত্রিক দলের কাজী মুহাম্মদ আবদুর রহিম, বাংলাদেশ মুসলিম লীগের নবাব খাজা আলী হাসান আসকারী এবং বাংলাদেশ কংগ্রেসের মো. মিজানুর রহমান।

আসনটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ইভিএমে ভোটগ্রহণ হচ্ছে।

উপনির্বাচনের শুরুতেই বিএনপির এজেন্টদের কেন্দ্রে প্রবেশে বাঁধা দেয়া হয়েছে। কাউকে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ বিএনপি নেতাকর্মীদের।

সকাল ১০টায় ধানমন্ডির লেক সার্কাস উচ্চ বালিকা বিদ্যালয়ে আওয়ামী লীগ প্রার্থী শফিউল ইসলাম মহিউদ্দিন ভোট প্রদান করার কথা রয়েছে। তবে এই কেন্দ্রে এখন তেমন ভোটার দেখা যাচ্ছে না। সকাল ৯টা থেকে এখন পর্যন্ত কয়েকজন ভোট দিতে এসেছেন।

তাদের একজন বলেন, ‘বাংলাদেশের নাগরিক হিসেবে আমার কর্তব্য ভোট দেয়া। করানোর জন্য ভয় করলে তো চলবে না।’

তবে করোনার বিস্তারের জন্য ভোটকেন্দ্রে ভোটারদের তেমন উপস্থিতিও নেই। ভোট কেন্দ্রের বাইরে কোনো জনসমাগমও দেখা যাচ্ছে না। ধানমন্ডি লেক সার্কাস উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রের বাইরে শুধু আওয়ামী লীগ প্রার্থীর সহায়তা কেন্দ্র রয়েছে।

করোনা ভাইরাস মোকাবিলায় প্রতিটি নির্বাচনী কক্ষে একটি করে নির্দেশনামূলক ফেস্টুন, প্রতিটি বুথের জন্য একটি করে হ্যান্ড স্যানিটাইজার ও টিস্যুর প্যাকেট রয়েছে। কক্ষের প্রত্যেকটি পোলিং এজেন্ট ও এজেন্টদের হাতে গ্লাভস রয়েছে এবং তাদের প্রত্যেককেই মাক্স ব্যবহার করছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com