শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

ফতুল্লায় যুবকের লাশ উদ্ধার, স্ত্রী ও ২ শ্যালক আটক

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৮ বার

নারায়ণগঞ্জের ফতুল্লার মধ্য নরসিংপুর এলাকা থেকে নূর ইসলাম নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের মাথায় ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন ও গভীর ক্ষত রয়েছে। পুলিশের ধারণা, হত্যার পর আত্মহত্যা বলে চালিয়ে দিতে লাশ বৈদ্যুতিক পাখার সাথে ঝুলানো হয়েছে।

রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে লাশটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় যুবকের স্ত্রী আসমা এবং আসমার ভাই মোজাফফর (৪০) ও শাহজালালকে (২৯) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

নূর ইসলাম শরিয়তপুর ডামুইডা এলাকার আব্দুল জলিল বেপারীর ছেলে এবং মধ্য নরসিংপুর এলাকায় শ্বশুরবাড়িতে একটি জমিতে ঘর তুলে স্ত্রী-সন্তানদের নিয়ে বসবাস করতেন। তিনি পেশায় ইলেকট্রিক মিস্ত্রি।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৮ বছর আগে মধ্য নরসিংপুর এলাকার মরহুম গনি মিয়ার মেয়ে আসমাকে বিয়ে করেন নূর ইসলাম। বিয়ের পরে শ্বশুর গনি মিয়া তাদের থাকার জন্য চার শতাংশের জমি দেন। ওই জমিতে নিজ খরচে বাড়ি করে পরিবার নিয়ে বসবাস করেছিলেন তিনি। তাদের সংসারে আশরাফুল ইসলাম ও আরশাদুল ইসলাম নামে দুই ছেলে এবং মানসুরা নামে এক মেয়ে রয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক জানান, ধারণা করা হচ্ছে যে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com