সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ইরানি তেলে নিষেধাজ্ঞা শিথিল ও জব্দ সম্পদ মুক্তির দাবি আরাগচির মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

দেশের পাসপোর্ট পুড়িয়ে ফেললেন আওয়ামী লীগ নেতা

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭৩ বার

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য আদম তামিজী হকের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, আদম তমিজী হক নিজের বাংলাদেশি পাসপোর্ট পুড়িয়ে ফেলছেন।

বাংলাদেশের পাসপোর্ট পুড়িয়ে ফেলার ঘটনায় আজ রোববার জরুরি বৈঠক করেছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতারা। আদম তামিজী হককে বহিষ্কারের বিষয়ে সেখানে মত দেন তারা।

গতকাল শনিবার থেকে ফেসবুকে ভাইরাল হয় লন্ডনে অবস্থানরত আদম তমিজী হকের ওই ভিডিওটি। সেখানে তিনি বলেন, ‘আওয়ামী লীগের একজন নেতা ছিলাম আমি। আওয়ামী লীগ আমার ১ হাজার কোটি টাকা মেরে দিয়েছে। আমাকে দেশ ছাড়া করেছে। আমাকে মিথ্যা মামলা দিয়ে জেল খাটানোর চেষ্টা করছে। যার কারণে আমি বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করলাম। এ দেশের নাগরিকত্ব আর চাচ্ছি না। কারণ, এ দেশের নাগরিক হওয়ার যোগ্যতা আমার নেই।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চিকিৎসার জন্য সিঙ্গাপুরে রয়েছেন। তিনি দেশে ফিরলেই আদম তমিজী হককে দল থেকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘ভিডিওটি আমাদেরকে যথেষ্ট বিব্রত করেছে। তিনি (আদম তমিজী হক) শুধু দলীয় বিষয়ে বলছে সেটা না, তিনি বাংলাদেশের পাসপোর্ট পুড়িয়েছেন—এটা রাষ্ট্রদ্রোহীতার শামিল। সে কারণে আমরা তাকে বহিষ্কারের সুপারিশ করব।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com