শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

ক্ষুধা এক ‘মহাকাব্যিক’ মানবাধিকার লঙ্ঘন : জাতিসঙ্ঘ মহাসচিব

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯২ বার

বিশ্বের কোটি মানুষকে অনাহারে, অর্ধাহারে রাখার বিষয়টি দীর্ঘদিনের বাস্তবতা। ব্যাপ্তির দিক থেকেও এর বিশালতা বোঝাতে গিয়ে ক্ষুধাকে ‘মহাকাব্যিক মানবাধিকার লঙ্ঘন’ হিসেবে বর্ণনা করেছেন জাতিসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

সোমবার নিউইয়র্কে জাতিসঙ্ঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) সম্মেলনে তিনি বিশ্বে ক্ষুধার্তের সংখ্যা ক্রমশ বেড়ে চলার বিষয়টির দিকে দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘এসডিজি শুধু কিছু লক্ষ্যের তালিকা নয়। এগুলো অগুণতি মানুষের আশা, স্বপ্ন, অধিকার এবং প্রত্যাশা। প্রাচুর্যের এই দুনিয়ায় ক্ষুধা মানবতার ওপর এক মর্মান্তিক দাগ এবং মহাকাব্যিক এক মানবাধিকার লঙ্ঘন।’

জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে অনুষ্ঠিত এ সম্মেলনে আন্তোনিও গুতেরেস আরো বলেন, সারা বিশ্বের ক্ষুধার্ত মানুষদের কষ্ট দূর করতে একটি ‘বৈশ্বিক উদ্ধার পরিকল্পনা’ দরকার।

২০৩০ সালের মধ্যে অর্জনের লক্ষ্য স্থির করে জাতিসঙ্ঘ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) নির্ধারণ করে ২০১৫ সালে।

সোমবার জাতিসঙ্ঘ মহাসচিব জানান, গত প্রায় আট বছরে মাত্র ১৫ শতাংশ লক্ষ্য অর্জন সম্ভব হয়েছে। এ সময় তিনি চরম দারিদ্র্য এবং পুষ্টিহীনতা দূরীকরণ, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি, সকলের জন্য বিশুদ্ধ পানি, স্যানিটেশন এবং মোটামুটি মানের কাজের সুযোগ নিশ্চিত করার পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের বিষয়গুলোতে সার্বিক কার্যক্রম চলছে জানালেও কিছু ক্ষেত্রে অবনতির বিষয়ে সতর্কও করে দেন।

সূত্র : ডয়চে ভেলে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com