সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

দুই মাসে রাজস্ব ঘাটতি ৪০৮৭ কোটি টাকা

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৮ বার

২০২৩-২৪ অর্থবছরের জুলাই ও আগস্ট মাসে রাজস্ব ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৭ কোটি টাকা। এই দুই মাসে ৫০ হাজার ৩২১ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৪৬ হাজার ২৩৩ কোটি টাকা। প্রবৃদ্ধি ১৪ দশমিক ৭৪ শতাংশ। বড় রাজস্ব আদায়ের পেছনে ছুটতে গিয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রথম মাসের রাজস্ব ঘাটতি ছিল কোটি ১৮০০ কোটি টাকার বেশি। যা এখন দ্বিগুণ হয়েছে। এনবিআরের পরিসংখ্যান বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

এনবিআর সূত্রে জানা যায়, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে সবচেয়ে বেশি রাজস্ব এসেছে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট থেকে। তবে ভ্যাট কিংবা আয়করে লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়নি। জুলাই ও আগস্টে ভ্যাট আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১৯ হাজার ৮৫ কোটি ১ লাখ টাকা। যেখানে আদায় হয়েছে ১৭ হাজার ৯৪০ কোটি ৮২ লাখ টাকা। প্রবৃদ্ধি ১৯ দশমিক ৩৪ শতাংশ হলেও পিছিয়ে আছে ১ হাজার ১৪৪ কোটি টাকা।

একই সময়ে জুলাই ও আগস্টে ২ হাজার ৯৫৮ কোটি ১৬ লাখ টাকার আয়কর ও ভ্রমণ কর কম আদায় হয়েছে।

লক্ষ্যমাত্রা ছিল ১৫ হাজার ৫৯ কোটি টাকা, আর আদায় হয়েছে ১২ হাজার ১০০ কোটি ৮৪ লাখ টাকা। প্রবৃদ্ধি ১৬ দশমিক ৩৯ শতাংশ।

ডলার সংকটের মাঝেও আমদানি ও রপ্তানি থেকে শুল্ক আদায় তুলনামূলক বেড়েছে। অর্থবছরের প্রথম দুই মাসে লক্ষ্যমাত্রা ছিল ১৬ হাজার ১৭৭ কোটি ৫০ লাখ টাকা। আদায় হয়েছে ১৬ হাজার ১৯২ কোটি ১২ লাখ টাকা। প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ৯৪ শতাংশ প্রবৃদ্ধিতে সাড়ে ১৪ কোটি টাকা বেশি রাজস্ব এসেছে এই খাতে। চলতি অর্থবছর এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্য ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা। যার মধ্যে মূসক থেকে ১ লাখ ৫৯ হাজার ১০০ কোটি টাকা, আয়কর থেকে ১ লাখ ৫৪ হাজার ৮০০ কোটি টাকা ও আমদানি-রপ্তানি শুল্ক থেকে ১ লাখ ১৬ হাজার ১০০ কোটি টাকা লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com