বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে : আইনমন্ত্রী এক লাখ টন ডিজেল কিনছে সরকার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের নদ-নদীতে বেড়েছে পানি, বন্যার শঙ্কা দুই মাসের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের অস্বাভাবিক হারে বাড়বে তেলের দাম, কটাক্ষ ইরানি স্পিকারেরvvvvvvvvvvv ৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৮ কর্মকর্তা বদলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ‘ইরান এমন অস্ত্র বের করবে, যা দেখে শত্রু হার্ট অ্যাটাক করতে পারে’ ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী

চট্টগ্রামে পরিত্যক্ত ট্রলিব্যাগে লাশের ৮ টুকরা

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২০ বার

চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানার বোট ক্লাব-সংলগ্ন ১২ নম্বর ঘাট এলাকা থেকে একটি ব্যাগ থেকে মানবদেহের আটটি খণ্ড উদ্ধার করেছে পুলিশ। তবে লাশের মাথা ও শরীরের অংশের খোঁজ পায়নি পুলিশ।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতে ওই ট্রলি ব্যাগটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব আহমেদ।

তিনি জানান, কর্ণফুলী নদী ও সাগরের মোহনার কাছাকাছি এলাকায় একটি খালের মুখে ট্রলিব্যাগটি এক নারী দেখতে পান। পরে পুলিশকে জানানো হলে ব্যাগটি উদ্ধার করা হয়। কফি রঙের ওই ট্রলিব্যাগে মানব শরীরের আটটি অংশ পাওয়া গেছে। এর মধ্যে আছে দুই হাত, দুই পা, কনুই থেকে কাঁধ এবং হাঁটু থেকে উরু পর্যন্ত অংশ। এ ঘটনায় রাতে মামলা দায়েরের করা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (বন্দর) শাকিলা সুলতানা বলেন, ‘খণ্ডিত প্রতিটি অংশ ছিল টেপে মোড়ানো। মাথা ও শরীরের অংশ পাওয়া যায়নি। এজন্য পরিচয় শনাক্ত করা যায়নি। ফিঙ্গারপ্রিন্ট নেয়া হয়েছে।’

তিনি বলেন, ‘আমাদের ধারণা, অজ্ঞাতনামা পুরুষকে খুন করে পরিচয় ও আলামত নষ্ট করতে শরীর টুকরা করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com