বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪ মাসে সর্বনিম্ন

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৭ বার

শুক্রবার ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) প্রকাশিত তথ্য অনুসারে, ১৫ সেপ্টেম্বর সপ্তাহ শেষে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৮৬০ মিলিয়ন মার্কিন ডলার কমে ৫৯৩ দশমিক ০৩৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

টানা দ্বিতীয় সপ্তাহের মতো দক্ষিণ এশিয়ার দেশটিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাস পেয়েছে। ৮ সেপ্টেম্বর সপ্তাহ শেষে বৈদেশিক মুদ্রা ৪ দশমিক ৯৯ বিলিয়ন ডলার কমে দাঁড়িয়েছে ৫৯৩ দশমিক ৯০ বিলিয়ন ডলারে।

বলা হচ্ছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভের বর্তমান মূল্য ৪ মাসের মধ্যে সর্বনিম্ন।

বৈদেশিক মুদ্রার মজুদ হ্রাসের জন্য গত বছর থেকে বৈশ্বিক উন্নয়নের কারণে সৃষ্ট চাপের মধ্যে ভারতীয় রুপিকে রক্ষা করার জন্য আরবিআই কর্তৃক গৃহীত পদক্ষেপগুলোকে দায়ী করা হচ্ছে।

আরবিআই প্রকাশিত উইকলি স্ট্যাটিসটিকাল সাপ্লিমেন্ট অনুসারে, বৈদেশিক মুদ্রার রিজার্ভের একটি প্রধান উপাদান বৈদেশিক মুদ্রার সম্পদও ৫১১ মিলিয়ন ডলার হ্রাস পেয়ে ৫২৫ দশমিক ৯১৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com