মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

করোনা প্রতিরোধে মাঠে শহিদ আফ্রিদি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২২ মার্চ, ২০২০
  • ৪০০ বার

পাকিস্তানের তারকা ক্রিকেটার শহিদ আফ্রিদি বরাবরই বিপদে সাধারণ মানুষের পাশে এগিয়ে আসেন। অসচ্ছল মানুষের পাশে দাঁড়াতে তিনি পাকিস্তানে তিনি গড়ে তুলেছেন শহিদ আফ্রিদি ফাউন্ডেশন।

বিশ্বজুড়ে করোনাভাইরাসের এই মহামারি থেকে বাদ যায়নি পাকিস্তানও। আর এই বিপদের দিনে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে শহিদ আফ্রিদি ফাউন্ডেশন। সহযোগিতা করতে আফ্রিদি নিজেই মাঠে নেমে পড়েন।

ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে আফ্রিদি জানান, পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়া কোভিড১৯ মোকাবিলায় আমাদের কাজ হল একে অপরকে সহযোগিতা করা ও দুস্থদের পাশে থাকা। আমি আমার জায়গা থেকে গণসচেতনতা বাড়াতে ও রোগটির উপসর্গ নিয়ে এবং এ ব্যাপারে সতর্কতা থাকতে সবার সাথে কথা বলছি। এটা করোনা বিরুদ্ধে আমাদের যুদ্ধ।

তিনি লিখেন, ইতোমধ্যেই শহিদ আফ্রিদি ফাউন্ডেশনের স্বাস্থ্য মিশনের উদ্যোগে বিভিন্ন স্থানে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা নেয়া হয়েছে। পাশাপাশি গণসচেতনতা বাড়াতে বিভিন্ন নির্দেশনা দিয়ে যাচ্ছে এই ফাউন্ডেশন।

ফাউন্ডেশনের উদ্যোগে একটি আইসোলেশনে ওয়ার্ড স্থাপন করা হয়েছে যাতে কোন ধরণের উপসর্গ দেখা দিলেই সাথে সাথে রোগীকে সেখানে স্থানান্তর করা যায়।

এছাড়াও মহামারি চলাকালীন উপার্জন বন্ধ হয়ে যাওয়াদের খাবার দিয়ে সহযোগিতা করছে আফ্রিদি ফাউন্ডেশন।

আফ্রিদি সবাইকে নিজের ব্যাপারে যত্ন নেয়ার অনুরোধ জানিয়ে বলেন, বাড়িতে থাকুন, শান্তিতে থাকুন, নিরাপদে থাকুন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com