সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

অবশেষে ভিসা পেলেন পাকিস্তানের ক্রিকেটাররা

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৬ বার

অবশেষে ভিসা জট কেটেছে পাকিস্তান ক্রিকেট দলের। অবশেষে বাবর আজমরা ভারতে আসার ভিসা পেলেন। পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে এই খবর। আন্তর্জাতিক ক্রিকেট পরিচালনাকারী সংস্থা আইসিসিও বিষয়টি নিশ্চিত করেছে। আর ভারতের ভিসা পাওয়ায় আপাতত স্বস্তিতে বাবর আজমরা। তবে ভিসা দেরিতে পাওয়ায় তাদের পরিকল্পনা অনুযায়ী ওয়ার্ম-আপ করার সুযোগ থাকছে না।

আইসিসির মুখপাত্র জানান, ‘পাকিস্তান দলের জন্য ভিসা ইস্যু করা হয়েছে।’ আর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) মুখপাত্র উমর ফারুকও বিষয়টি নিশ্চিত করে জানান যে তাদেরকে ইসলামাবাদে ভারতীয় হাই কমিশন থেকে তাদের ভিসা সংগ্রহ করতে বলা হয়েছে।

পূর্ব পরিকল্পনা অনুযায়ী সোমবার দুবাই যাওয়ার কথা ছিল পাকিস্তানের। সেখানে দুদিন থাকার পরে ভারতে যাওয়ার কথা ছিল বাবর আজমদের। কিন্তু ভারতের ভিসা পেতে বিলম্ব হওয়ায় পরিকল্পনা বদলাতে হয়েছিল বাবরদের। ঠিক ছিল সোমবারের পরিবর্তে বুধবার দুবাই যাবেন পাকিস্তানের ক্রিকেটাররা। বৃহস্পতিবার হায়দরাবাদে গা ঘামানোর ম্যাচ খেলতে নামবে পাকিস্তান। কিন্তু ভারতে আসার ভিসা না পাওয়ায় উৎকণ্ঠা বাড়ছিল পাকিস্তানে।

পিসিবি কড়া ভাষায় নালিশ জানায় আইসিসি-র কাছে। আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ামক সংস্থার সাথে আগাগোড়া যোগাযোগ রাখছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু হাতে ৪৮ ঘণ্টারও কম সময়। এখনো ভিসা না মেলায় আইসিসি-কে কড়া ভাষায় পিসিবি লিখেছিল, একমাত্র পাকিস্তানই এখন পর্যন্ত ভিসা পায়নি। এই ধরনের ব্যবহার একেবারেই সহ্য করা হবে না। বিষয়টার সমাধানসূত্র বের করার জন্য আইসিসি কী পদক্ষেপ করছে তাও জিজ্ঞাসা করেছে পিসিবি। এর পরেই নাটকীয় পালাবদল। জানা যায়, ভারতে আসার ভিসা পেয়ে গেছে পাকিস্তান। সোশ্যাল মিডিয়ায় এনিয়ে আলোচনা শুরু হয়। ভারতের ভিসা মিলে যাওয়ার ফলে আর সমস্যা নেই বাবর আজমদের। নিজেদের মতো করে পরিকল্পনা সাজাবে তারা।

উল্লেখ্য, পর্যাপ্ত পুলিশ না পাওয়ার ফলে দর্শক থাকবে না পাকিস্তান-নিউজিল্যান্ড গা ঘামানোর ম্যাচে। ৩ অক্টোবর দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচটি খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।
সূত্র : নিউজ ইন্টারন্যাশনাল

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com