সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

১৭১ রানে গুটিয়ে গেল বাংলাদেশ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৮ বার

টানা ব্যাটিং ব্যর্থতার নজির গড়ে চলছে বাংলাদেশ। সর্বশেষ এশিয়া কাপে বেশিরভাগ ম্যাচেই খেলতে পারেনি পুরো ৫০ ওভার। সেই ধারা অব্যাহত আছে চলমান নিউজিল্যান্ড সিরিজেও। দ্বিতীয় ওয়ানডেতে তাও ৪০ ওভার পার করতে পেরেছে, তৃতীয় ওয়ানডেতে খেলতে পারল না ৩৫ ওভারও।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৩৪ ওভার ৩ বলেই মাত্র ১৭১ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। যার মধ্যে একাই ৭৬ রান করেছেন এই ম্যাচেই প্রথম ওয়ানডেতে নেতৃত্ব দেওয়া নাজমুল হোসেন শান্ত।

আজ মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল দুইটায় ম্যাচটি শুরু হয়। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। তবে শুরুতেই সেই চেনা বিপর্যয়। তিন ওভারের মধ্যে দুই ওপেনার ফিরে যান। দ্বিতীয় ওভারে অভিষিক্ত জাকির হাসান (১) অ্যাডাম মিলনের বলে বোল্ড হন। এরপর তৃতীয় ওভারে ট্রেন্ট বোল্টের বলে তানজিদ হাসান (৫) স্লিপে থাকা ফিন অ্যালেনকে ক্যাচ দেন।

চারে ব্যাট করতে নেমে ইতিবাচক শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি তাওহীদ হৃদয়। ১৭ বলে ১৮ রান করেই মিলনের বলে ক্যাচ উঠিয়ে দেন। ৩৫ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে দল যখন বিপদে, তখন হাল ধরেন শান্ত ও অভিজ্ঞ মুশফিক। ৮৮ রানের মাথায় দুর্ভাগ্যজনকভাবে আউট হয়ে ফেরেন মুশফিক। এরপর মাহমুদউল্লাহকে নিয়ে ৪৯ রানের জুটি গড়েন শান্ত। তবে ১৩৭ রানের মাথায় ব্যক্তিগত ২১ রানে ফেরেন মাহমুদউল্লাহও। বেশিক্ষণ টিকতে পারেননি শেখ মেহেদীও। তবে দীর্ঘক্ষণ লড়াই চালিয়ে ১৬৮ রানের মাথায় সপ্তম ব্যাটার হিসেবে বিদায় নেন শান্তও। ৮৪ বলে ১০ চারে ৭৬ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি। অভিষেক ওয়ানডেতে কোনো বাংলাদেশি অধিনায়কের সর্বোচ্চ রান এটি।

শান্তর বিদায়ের পর আর টিকতে পারেননি কোনো ব্যাটার। দলের সঙ্গে আর ৩ রান যোগ হতেই একে একে ফিরে যান নাসুম আহমেদ, হাসান মাহমুদ এবং শরিফুল ইসলাম। ৬ ওভার ৩ বলে ৩৪ রান খরচায় ৪ উইকেট তুলে নিয়েছেন কিউই পেসার অ্যাডাম মিলনে। দুইটি উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট এবং কোলে ম্যাককোনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com