বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে : আইনমন্ত্রী এক লাখ টন ডিজেল কিনছে সরকার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের নদ-নদীতে বেড়েছে পানি, বন্যার শঙ্কা দুই মাসের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের অস্বাভাবিক হারে বাড়বে তেলের দাম, কটাক্ষ ইরানি স্পিকারেরvvvvvvvvvvv ৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৮ কর্মকর্তা বদলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ‘ইরান এমন অস্ত্র বের করবে, যা দেখে শত্রু হার্ট অ্যাটাক করতে পারে’ ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী

নদীতে ভাসছিল মা ও দুই সন্তানের হাত বাঁধা লাশ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৫ বার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নিখোঁজের প্রায় ১৮ ঘণ্টা পর নদী থেকে ভাসমান অবস্থায় মা ও দুই সন্তানের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার কাশিপুর কাশিডাঙ্গা এলাকায় তীরনই নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃতরা হলেন- কাশিপুর এলাকার রহিম উদ্দিনের স্ত্রী নাসিমা (৪০), তার ছেলে শাওন (৮) ও সাফায়েত (৫)।

এক প্রত্যক্ষদর্শী জানান, লাশ তিনটির হাত দড়ি দিয়ে বাঁধা ছিল। অনেকে এটা হত্যাকাণ্ড মনে করছেন, আবার কেউ বলছেন পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান করে হাত বেঁধে নদীতে ঝাঁপ দিয়ে তারা আত্মহত্যা করেছেন।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যায় নাসিমা স্বামীর সঙ্গে ঝগড়া করে সন্তানদের নিয়ে নিখোঁজ হন। এ ঘটনায় আজ সকালে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার পরিবারের সদস্যরা। এর কিছুক্ষণ পরেই খবর আসে তীরনই নদীতে মা ও দুই সন্তানের লাশ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com