বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

বিশ্বকাপের পর একদিনের জন্যও অধিনায়কত্ব করব না : সাকিব

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪০ বার

বিশ্বকাপের পর একদিনের জন্যও অধিনায়কত্ব করবেন না বলে জানিয়েছেন সাকিব আল হাসান।

বুধবার (২৭ সেপ্টেম্বর) টি-স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘এই বিশ্বকাপ শেষ। একদিনও করবো না। ১৭ তারিখ আমি পদত্যাগ করেছি। যে কারণে আমি এশিয়া কাপের আগে নিতে চাইনি। এরপরও এটা না। আমার কাছে মনে হয়েছে আমি হাসতে চাই, খেলতে চাই, পারফর্ম করতে চাই। এই একটা কারণে আমি করতে চাইনি। ’

‘আর কোনে কারণ নেই। বেস্ট হয় যদি অধিনায়ক না থাকি। অধিনায়কত্ব কি আমার কোনো ভেল্যু এড করতেছে ক্যারিয়ারে এই স্টেজে এসে? আমি তো মনে করি না। ’

কেন অধিনায়কত্ব করতে চান না? এমন প্রশ্নের জবাবে তিনি বলছেন, ক্যারিয়ারের শেষদিকের এই সময়টা কাটাতে চান উপভোগ করেই।

বিসিবিকে কোনো শর্ত দিয়ে অধিনায়কত্ব নিয়েছেন কি না এমন প্রশ্নে সাকিব বলেন, ‘আমি কোনো শর্তই দেইনি।

যে পরিস্থিতিতে নিয়েছি, সবচেয়ে সহজ ছিল না নেয়া। পাপন ভাইকেও শুরুতে বলেছি করা দরকার নাই। আমার এই বয়সে এসে এই চাপ নেয়ার কোনো কারণ নাই। আমি হাসতে চাই, বাংলাদেশের হয়ে পারফর্ম করতে চাই। এবং ভালোভাবে শেষ কিছুদিন পাড় করতে চাই। উনি উনার মতো করে পরিস্থিতিটা বর্ণনা করেছে। ’

‘কাকে অধিনায়ক করলে কী হবে বা এমন। একটা অধিনায়কের কাজ তো মাঠের ভেতরে চালানো না। মাঠের বাইরেও চালানো। বোর্ডের, কোচ, টিম ম্যানেজম্যান্টের মনে হয়েছে আমি ছাড়া সম্ভব না। এমন গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে কেউ ছেড়ে দিতে পারে, এটা আমি বিশ্বাস করিনি। এখানে নেয়ারও কোনো কারণই নাই। ’

এশিয়া কাপের পরও নেতৃত্ব না থাকতে চাওয়ার ইচ্ছের কথা জানিয়েছেন সাকিব। ১৭ অক্টোবর এ নিয়ে একটি ই-মেইলও করেছিলেন তিনি। পরে অবশ্য বিসিবির চাওয়াতেই আবারও ফিরে এসেছেন। তবে লম্বা সময় নেতৃত্বে থাকার ইচ্ছে পরিষ্কার করেছেন সাকিব।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com