বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

টাইগারদের শুভকামনা জানিয়ে যা বললেন মাশরাফি

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ১২১ বার

ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের আর মাত্র কদিন বাকি। এরই মধ্যে অংশগ্রহণ করা ১০টি দল আয়োজক দেশে পৌঁছে গেছে। বাংলাদেশ দলও সাকিব আল হাসানের নেতৃত্বে ভারতে নিজেদের পূর্ব প্রস্তুতি সেরে নিচ্ছে।

টাইগারদের গত ২ বিশ্বকাপে অধিনায়কত্ব করেছেন মাশরাফি বিন মর্তুজা। তার নেতৃত্বে আসরগুলোতে ভালো-খারাপা মিলিয়ে পারফরম্যান্স করেছিল লাল-সবুজের দল। তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে আনুষ্ঠানিক অবসর না নিলেও মাঠের বাইরেই আছেন। তবে এবার বিশ্বকাপ খেলতে যাওয়া দলটিকে ঠিকই শুভকামনা জানিয়েছেন নড়াইল এক্সপ্রেস খ্যাত এই তারকা।

নিজের অফিসিয়াল ফেসবুক পেজে আজ রোববার সকালে একটি ভিডিও আপলোড করেছেন মাশরাফি। যেখানে তিনি বলেন, আমি অবিয়াসলি আশা করছি এই দল ভালো করবে। কিন্তু যদি না করে আমি দলের সাথেই থাকবো। আপনারা হয়তো তখন আমাকে গালি দিতে পারেন, আমাকে নিয়ে ট্রল করতে পারেন। এটা আপনাদের ব্যাপার। টাইগাররা দেখিয়ে দাও, তোমরা কতটা ভালো।

এমন বার্তা আরও আসবে জানিয়ে মাশরাফি ভিডিওর ক্যাপশনে লিখেছেন, সন্ধ্যা ৬টায় আবারও ফিরছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com