মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর জবিতে ছাত্রদল-জকসু-ছাত্রশক্তির মধ্যে সংঘর্ষ, তদন্ত কমিটি গঠন ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবিরের সংঘর্ষ চলছে জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বাগেরহাটে এক পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন শেখ হাসিনার বক্তব্য দেওয়া নিয়ে যা জানাল ভারত জুলাই জাদুঘর নিয়ে দুর্নীতির অভিযোগ পেলেই তদন্ত-সংস্কৃতিমন্ত্রী ফকল্যান্ড জার্সি উন্মোচন, নতুন বিতর্কে আর্জেন্টিনা

বিএনপি নেতা হাবিব-শাহজাহানসহ ১৫ জনের ৪ বছরের কারাদণ্ড

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ১৩০ বার

রাজধানীর ভাটারা থানায় করা নাশকতার মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, দলটির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো: শাহজাহান, কুষ্টিয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মাদ আহসান হাবিব লিংকনসহ ১৫ জনের চার বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৯ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এ রায় প্রদান করেন। এ সময় পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে দুই বছর কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাসের কারাভোগের আদেশ দেন তিনি।

এছাড়া অগ্নিসংযোগ করে ক্ষতি সাধনের অভিযোগে আরো দুই বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা, অনাদায়ে আরো এক মাস কারাভোগের নির্দেশ দেয়া হয়। এ সময় দুই ধারার সাজা একসাথে চলবে বলে রায়ে উল্লেখ করেন বিচারক।

কারাদণ্ডিত অপর আসামিরা হলেন বিএনপির গ্রাম সরকারবিষয়ক সহসম্পাদক মোহাম্মাদ বেলাল আহমেদ, সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ শামীমুর রহমান শামীম, তৌহিদুল ইসলাম, তুহিন, মনিরুল হক মনির, মোহাম্মদ দিদারুল ইসলাম, মাসুদ রানা, আব্দুর রাজ্জাক, জিয়াউল ইসলাম জুয়েল, মো: আরিফ, মোহাম্মাদ নিশান মিয়া, মোহাম্মাদ মাহমুদুল হাসান সুমন, মোজাম্মেল হক।

এ মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় চার আসামিকে খালাস দেয়া হয়। খালাসপ্রাপ্তরা হলেন মোহাম্মাদ কফিল উদ্দিন, দ্বীন ইসলাম, মোহাম্মদ মামুন ও আমিনুল ইসলাম।

রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন কেবল আমিনুল ইসলাম। অপর আসামিরা আদালতে উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাসহ সাজা পরোয়ানা জারি করা হয়।

আসামিপক্ষের আইনজীবী শেখ শাকিল আহমেদ রিপন বিষয়টি নিশ্চিত করেন।

মামলার অভিযোগসূত্রে জানা যায়, ২০ দলীয় জোটের লাগাতার অবরোধ চলাকালে ২০১৫ সালের ৪ জানুয়ারি বিকেল সাড়ে ৫টার দিকে জোটের সমর্থক ও নেতৃস্থানীয় ব্যক্তিদের পরোক্ষ ইন্ধনে ৩০ থেকে ৪০ জন ভাটারা থানাধীন যমুনা ফিউচার পার্কের বিপরীতে প্রগতি স্মরণীতে জনসাধারণের চলাচলে গতিরোধ, পুলিশের কর্তব্যকাজে বাধাসহ বাসে অগ্নিসংযোগ করে। এতে এক লাখ ৬০ হাজার টাকার ক্ষতি হয়।

এ ঘটনায় ভাটারা থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম মামলা করেন। মামলা তদন্ত করে ওই বছরের ১২ মে ১৯ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন ভাটারা থানার সাব-ইন্সপেক্টর শাহ মো: সাজু মিয়া।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com