বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে : আইনমন্ত্রী এক লাখ টন ডিজেল কিনছে সরকার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের নদ-নদীতে বেড়েছে পানি, বন্যার শঙ্কা দুই মাসের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের অস্বাভাবিক হারে বাড়বে তেলের দাম, কটাক্ষ ইরানি স্পিকারেরvvvvvvvvvvv ৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৮ কর্মকর্তা বদলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ‘ইরান এমন অস্ত্র বের করবে, যা দেখে শত্রু হার্ট অ্যাটাক করতে পারে’ ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী

রাঙ্গামাটিতে কাঠবোঝাই ট্রাকে সন্ত্রাসীদের গুলি, চালক গুলিবিদ্ধ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ১১৮ বার

রাঙ্গামাটি শহরের মানিকছড়িতে পাহাড়ি সড়কে কাঠবোঝাই ট্রাকে আকস্মিক গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। এতে ট্রাকটির চালক শহিদুল আলম গুলিবিদ্ধ হয়েছেন। এসময় ট্রাকের সামনের দু’টি চাকা গুলিতে ফেটে যায়।

মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ৯টায় রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের মানিকছড়ির দেপ্পাছড়ি এলাকায় এ হামলা চালানো হয়।

খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলের নিরাপত্তা জোরদার করে।

রাঙ্গামাটি কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আরিফুল আমিন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, সকালে সন্ত্রাসীরা চলন্ত ট্রাকে গুলিবর্ষণ করে। এতে ট্রাকচালক শহিদুল ইসলামের বাম পায়ে গুলিবিদ্ধ হন। ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক সেনাবাহিনী ও পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের তৎপরতা জোরদার করা হয়েছে।

এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে রাঙ্গামাটি শহরের ট্রাক টার্মিনালের সামনে গাড়ির চালক ও শ্রমিকরা সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়।

সশস্ত্র সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে নেতারা বলেন, এর আগেও একই স্থানে সন্ত্রাসীরা গাড়িতে হামলা চালিয়েছে।

তারা পাহাড়ের অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের কাছে দাবি জানান।

দোষীদের দ্রুত গ্রেফতার করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করার পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com