বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে : আইনমন্ত্রী এক লাখ টন ডিজেল কিনছে সরকার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের নদ-নদীতে বেড়েছে পানি, বন্যার শঙ্কা দুই মাসের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের অস্বাভাবিক হারে বাড়বে তেলের দাম, কটাক্ষ ইরানি স্পিকারেরvvvvvvvvvvv ৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৮ কর্মকর্তা বদলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ‘ইরান এমন অস্ত্র বের করবে, যা দেখে শত্রু হার্ট অ্যাটাক করতে পারে’ ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী

গাসিকের উপদেষ্টা হলেন সাবেক মেয়র জাহাঙ্গীর

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ১১৮ বার

গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) উপদেষ্টা হলেন নতুন মেয়র জায়েদা খাতুনের ছেলে সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

মঙ্গলবার (১০ অক্টোবর) গাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) এ এস এম সফিউল আজম স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।

অফিস আদেশে বলা হয়েছে, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯-এর ৫৩ নম্বর ধারা অনুসারে পরামর্শের প্রয়োজনে মেয়র মহোদয়ের অভিপ্রায় অনুযায়ী অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গাজীপুর সিটি করপোরেশন উপদেষ্টা হিসেবে সম্পৃক্ত করা হলো। এটি সম্পূর্ণ অবৈতনিক হিসেবে বিবেচিত হবে এবং মেয়াদকালীন অথবা মেয়াদ কালীন সময়ের মধ্যে যতদিন ইচ্ছা পোষণ করবেন ততদিন সম্পৃক্ত থাকবেন বলে জারিকৃত অফিস আদেশে শর্ত সমূহের মধ্যে উল্লেখ করা হয়েছে।’

উল্লেখ্য, গত ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন নির্বাচিত হন।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com