রবিবার, ২১ জুন ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

দুদকের সাথে আইএমএফের বৈঠক

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ৫৫ বার

বাংলাদেশ সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চার সদস্যের একটি প্রতিনিধিদল দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাথে বৈঠক করেছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বেলা সোয়া ১১টা থেকে ১২টা পর্যন্ত দুদকের প্রধান কার্যালয়ে এ বৈঠক হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠক শেষে প্রতিনিধি দলের কেউ গণমাধ্যমের সাথে কথা বলেননি।

বৈঠকে আইএমএফ এর মিশন প্রধান রাহুল আনন্দের নেতৃত্বে ছিল চার সদস্যের একটি দল। এছাড়া দুদক সচিব মো: মাহবুব হোসেন ও মানি লন্ডারিংয়ের মহাপরিচালক মোকাম্মেলসহ চারজন উপস্থিত ছিলেন।

বাংলাদেশকে দ্বিতীয় কিস্তি ঋণ দওয়ার আগে শর্ত পূরণ যাচাই করতে গত ৪ অক্টোবর দেশে আসে আইএমএফ এর দলটি। ঋণ দেয়ার ক্ষেত্রে আইএমএফ বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল রাখতে কিছু শর্ত দেয়। সেই সাথে দুর্নীতি কমিয়ে সুশাসন প্রতিষ্ঠার কথাও বলে।

এসব বিষয়ে বাংলাদেশে আসা আইএমএফ এর দলটি সরকারের বিভিন্ন বিভাগ ও সংস্থার সাথে আলোচনা শুরু করে। আইএমএফের ৪৭০ কোটি ডলার ঋণের শর্ত কতটা পূরণ হয়েছে এবং সরকারি বিভাগগুলো শর্ত পূরণে কী ধরনের পদক্ষেপ নিয়েছে তা নিয়ে আলোচনা হয়।

আইএমএফের এবারের সফরে বাংলাদেশ ব্যাংক ও এনবিআরসহ বেশ কয়েকটি সংস্থা বৈঠক করেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com