রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

নির্বাচনের আগে বৈধ অস্ত্র জমা না দিলে গ্রেফতার : ডিবিপ্রধান

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ৫২ বার

যাদের কাছে বৈধ অস্ত্র আছে তারা সেগুলো নির্বাচনের আগে থানায় জমা না দিলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মো: হারুন অর রশীদ।

সোমবার (১৬ অক্টোবর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নির্বাচনের আগে তাদের বিশেষ অভিযান চলছে জানিয়ে ডিবিপ্রধান বলেন, ‘আমাদের কাছে তথ্য আসছে, অনেকে এসব অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে এবং হুমকি দিচ্ছে। এটাও আইনের দৃষ্টিতে অপরাধ। আমরা তাদের গ্রেফতার করব।’

হারুন আরো বলেন, খুব শিগগিরই নির্দেশ দেয়া হবে, যাদের বৈধ অস্ত্র আছে তারা যেন সেগুলো থানায় জমা দেন। কেউ যদি সেই নির্দেশ অমান্য করে, তবে এটা এক ধরনের অপরাধ হবে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের অবশ্যই গ্রেফতার করবে এবং তাদের অস্ত্র নিয়ে আসবে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলাও হবে বলে উল্লেখ করেন ডিবিপ্রধান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com