বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে : আইনমন্ত্রী এক লাখ টন ডিজেল কিনছে সরকার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের নদ-নদীতে বেড়েছে পানি, বন্যার শঙ্কা দুই মাসের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের অস্বাভাবিক হারে বাড়বে তেলের দাম, কটাক্ষ ইরানি স্পিকারেরvvvvvvvvvvv ৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৮ কর্মকর্তা বদলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ‘ইরান এমন অস্ত্র বের করবে, যা দেখে শত্রু হার্ট অ্যাটাক করতে পারে’ ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী

থানা ভবনে ঝুলছিল পুলিশ কর্মকর্তার মরদেহ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ১২২ বার

গাজীপুর থেকে মিল্টন কুণ্ডু (২৮) নামে পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে টঙ্গী পশ্চিম থানা ভবনের ব্যারাক থেকে মরদেহ উদ্ধার করা হয়।

তিনি নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার বুধপাশা গ্রামের বাসিন্দা। পূজা উপলক্ষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ১০ দিনের ছুটির আবেদন করেছিলেন মিন্টন। মঙ্গলবার তার ছুটি মঞ্জুর করেন কর্তৃপক্ষ।

টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, টঙ্গী পশ্চিম থানা ভবনের ব্যারাকে থাকতেন মিল্টন কুণ্ডু। রাতে তার ডিউটি ছিল। কিন্তু তিনি ডিউটিতে আসছিলেন না। একপর্যায়ে তার মোবাইলে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করছিলেন না। পরে থানা ভবনের ব্যারাকে গিয়ে মিল্টনের কক্ষের দরজা বন্ধ দেখেন অন্যান্য পুলিশ সদস্যরা। পরে ঘরের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় মিল্টন কুণ্ডুকে ঝুলতে দেখা যায়।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হতাশা থেকে এসআই মিল্টন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com