রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

সিঙ্গাপুরে রাষ্ট্রপতির ওপেন হার্ট সার্জারি সফল হয়েছে

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ৫৬ বার

সিঙ্গাপুরে রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়েছে। বুধবার সকালে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডাক্তার কফিদিস থিওডোরোসের তত্ত্বাবধানে তার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো: জয়নাল আবেদীন এই তথ্য জানিয়েছেন।

চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, রাষ্ট্রপতি এখন পোস্ট অপারেটিভ ইউনিটে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। তার জ্ঞান ফিরেছে। তিনি ভালো আছেন।

গত সোমবার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি হন রাষ্ট্রপতি। তিনি আশু আরোগ্য কামনায় দেশবাসীসহ সকলের দোয়া চেয়েছেন। গত ১৬ অক্টোবর রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com