শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

আ’লীগের সংসদীয় দলের সভা সন্ধ্যায়

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ১৩৬ বার

ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদীয় দলের সভা আজ রোববার অনুষ্ঠিত হবে। এটি আওয়ামী লীগের সংসদীয় দলের অষ্টম সভা।

আজ রোববার সন্ধ্যা ৬টায় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সভায় সভাপতিত্ব করবেন।

আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী দলের এমপিদের যথাসময়ে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানান।

একাদশ জাতীয় সংসদের ২৫তম অধিবেশন বিকেল চারটায় শুরু হচ্ছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করবেন।

আগামী বছরের জানুয়ারির শুরুতে দেশে দ্বাদশ সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। নভেম্বরের শুরুতেই নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। তাই এটিই হতে পারে চলতি সংসদের শেষ অধিবেশন।

গত ৫ অক্টোবর রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে বর্তমান সংসদের ২৫তম অধিবেশন আহ্বান করেন। এ অধিবেশন কয়দিন চলবে তা অধিবেশন শুরুর আগে আজ সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে চূড়ান্ত হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com