রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

নয়াপল্টনে উচ্চ ক্ষমতাসম্পন্ন সিসি ক্যামেরা বসাচ্ছে পুলিশ, থাকবে ড্রোন

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ১৫৩ বার

২৮ অক্টোবর সরকার পতনের দাবিতে বিএনপির মহাসমাবেশ ঘিরে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে ৬০টির বেশি উচ্চ ক্ষমতাসম্পন্ন সিসি ক্যামেরা বসাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি কর্তৃপক্ষ্যে ভাষ্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি সমাবেশে আসা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এগুলো বসানো হচ্ছে। কেন্দ্রীয় পর্যবেক্ষণ ব্যবস্থার মাধ্যমে ক্যামেরাগুলো থেকে পাওয়া ফুটেজ বিশ্লেষণ করা হবে।

ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, সমাবেশস্থলে সিসি ক্যামেরা ও ড্রোন থাকবে। এ ছাড়া গোয়েন্দারা সরাসরি ক্যামেরা নিয়ে মাঠে থাকবেন।

তিনি আরও বলেন, সমাবেশের দিন সর্বোচ্চ ফোর্স মাঠে থাকবে। কোনো ধরনের দাঙ্গা-হাঙ্গামা হলে পুলিশ তা দমন করবে। কোনো দল ঝুঁকি নিলে পুলিশও ঝুঁকি নেবে।

উল্লেখ্য, সরকার পতনের একদফা দাবিতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির মহাসমাবেশ ২৮ অক্টোবর শনিবার। ইতোমধ্যে সব প্রস্তুতি শেষ করেছেন দলটির নেতাকর্মীরা। কেন্দ্রীয় নির্দেশনা পেয়ে সারা দেশ থেকে বেশিরভাগ নেতাকর্মী আগেভাগেই রাজধানীতে পৌঁছেছেন। কর্মসূচি সফল করতে ছাত্রদল, যুবদল, শ্রমিক দলকে বিশেষভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপিও পৃথক প্রস্তুতি নিয়েছে।

অন্যদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সব ধরনের প্রস্তুতি (মঞ্চ নির্মাণ ও প্রচার প্রচারণার কার্যক্রম) ইতোমধ্যে সম্পন্ন হয়েছে তারা।

মাত্র দেড় কিলোমিটার দূরত্বের মধ্যে দুদলের একই দিনে বড় সমাবেশ ঘিরে সংঘাতের আশঙ্কা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com