শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

বগুড়ায় জামায়াতের মিছিলে পুলিশের গুলি, আহত ১০

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ১৪৩ বার

বিরোধী দলের তৃতীয় দফায় ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিনে বগুড়ায় বিক্ষোভ মিছিল চলাকালে জামায়াতের ইসলামীর নেতাকর্মীদের ওপর রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। এতে কমপক্ষে ১০ নেতাকর্মী আহত হয়েছে।

জামায়াত সূত্র জানায়, অবরোধের সমর্থনে বুধবার সকাল ৭টার দিকে বগুড়া শহর দ্বিতীয় বাইপাস সড়কের সাবগ্রাম এবং বগুড়া-রংপুর মহাসড়কের বাঘোপাড়া এলাকায় জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শুরুর কিছুক্ষণের মধ্যেই পুলিশ ও ডিবি পুলিশ নেতাকর্মীদের লক্ষ্য করে রাবার বুলেট ছুড়তে থাকে। এসময় নেতাকর্মীরা সড়কে দাঁড়িয়ে গেলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরবর্তীতে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জামায়াতের নেতাকর্মীরা মহাসড়ক থেকে সরে যায়। এসময় কমপক্ষে ছয়জন নেতাকর্মী আহত হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

একই সময়ে বগুড়া-রংপুর মহাসড়কের বাঘোপাড়া এলাকায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে সমাবেশ চলাকালে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে। এ ঘটনায় চারজন নেতাকর্মী আহত হয়েছে।

অন্যদিকে, বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়াতেও জামায়াতের বিক্ষোভ মিছিলে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করেছে পুলিশ।

এ প্রসঙ্গে জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল শান্তিপূর্ণ মিছিলে পুলিশের গুলি বর্ষণের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, জামায়াতের নেতাকর্মীদের সহিংসতার উস্কানি দিতেই পুলিশ হামলা করেছে। জনগণের ভোটের অধিকার আদায়ের আন্দোলনে জনগণের পাশে থাকার জন্য পুলিশ প্রশাসনের প্রতি তিনি আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com