শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

ঢাকা ও আশপাশের এলাকায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ৫৩ বার

পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে ঢাকা ও আশপাশের এলাকায় ৪৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আশুলিয়া, সাভার, মিরপুর, গাজীপুরসহ দেশের কিছু স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে।

ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকার দাবিতে টানা ১২ দিন আন্দোলন শেষে রোববার থেকে কাজে ফিরেছেন ঢাকা ও আশপাশের পোশাক কারখানার শ্রমিকরা।

মঙ্গলবার তৈরি পোশাক কারখানার শ্রমিকদের ন্যূনতম মজুরি ৫৬ দশমিক ২৫ শতাংশ বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করার ঘোষণা দিয়েছে সরকার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com