রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

হেলমেট পরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ১৩৪ বার

নওগাঁ শহরের ইয়াদালীর মোড় নামক স্থানে মুখোশধারী সন্ত্রাসীরা কামাল হোসেন (৫২) নামে এক বিএনপি নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে।

গতকাল শনিবার রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত কামাল হোসেন শহরের রজাকপুর এলাকার বাসিন্দা। তিনি নওগাঁ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক ছিলেন। এছাড়া তিনি নওগাঁ নজরুল অ্যাকাডেমির সাংগঠনিক সম্পাদক ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) নওগাঁ জেলা কমিটির সদস্য ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত ১০টার দিকে সড়কের পাশে কামাল মোটর সাইকেলে বসে মোবাইল ফোনে কথা বলছিলেন। এসময় হঠাৎ করেই মুখোশধারী ও মাথায় হেলমেট পড়া পাঁচ থেকে সাতজন যুবক চাপাতি ও দেশীয় ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে কুপিয়ে আহত করে। দুর্বৃত্তরা কামালের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। ঘটনার পর রক্তাক্ত অবস্থায় কামাল হোসেনকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের কারণ এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফায়সাল বিন আহসান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ ও জড়িতদের চিহ্নিত করার চেষ্টা করছে। লাশের ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হবে জানান ওসি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com