শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

নাশকতার আশঙ্কায় বন্ধ হলো উত্তরা এক্সপ্রেস ট্রেন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ১৭১ বার

দিনাজপুরের পার্বতীপুর থেকে রাজশাহী রুটের উত্তরা এক্সপ্রেস ট্রেন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্ধের কারণ হিসেবে হরতাল-অবরোধে নাশকতার আশঙ্কার কথা বলা হয়েছে। শুক্রবার থেকে এই ট্রেনটি সাময়িক বন্ধ থাকবে। বাংলাদেশ রেলওয়ের জারি করা এক আদেশে ট্রেনটি বন্ধ করা হয়।

বাংলাদেশ রেলওয়ে রাজশাহীর সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পশ্চিম) মো. আব্দুল আওয়াল সই করা আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত হরতাল অবরোধ তথা নাশকতা এড়ানোর লক্ষ্যে পার্বতীপুর-রাজশাহী-পার্বতীপুর রুটে চলাচল করা ৩২/৩১ নম্বর উত্তরা এক্সপ্রেস ট্রেনটির চলাচল আজ (২২ ডিসেম্বর) থেকে সাময়িকভাবে বন্ধ রাখার অনুরোধ করা হলো।

পশ্চিম অঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার একটি গণমাধ্যমকে বলেছেন, নিরাপত্তার কথা ভেবে উত্তরা এক্সপ্রেস ট্রেনটি বন্ধ করা হয়েছে। মূলত ট্রেনটি অনেক রাতে যাত্রা করে। নাশকতা এড়াতে কি ট্রেনটি বন্ধ করা হয়েছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, এটা আমি বলতে পারব না। তবে ট্রেনটির নিরাপত্তা কথা ভেবে বন্ধ রাখা হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার (১৬ ডিসেম্বর) মধ্যরাতে জয়পুরহাট রেলওয়ে স্টেশনে উত্তরা এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে একটি বগির কয়েকটি সিট পুড়ে যায়।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com