বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

বিএনপিকে মুছে ফেলতে হবে : ওবায়দুল কাদের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৫ বার

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এদেশের রাজনীতিতে বিষফোঁড়া। এই বিষফোঁড়াকে এ দেশের রাজনীতি থেকে মুছে ফেলতে হবে।

শনিবার (২৩ ডিসেম্বর) নিজ নির্বাচনী এলাকা নোয়াখালী-৫-এর কোম্পানীগঞ্জের রামপুর ইউনিয়নের বামনী বাজারে গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি স্বাধীনতার শত্রু, গণতন্ত্রের শত্রু। এদেরকে প্রতিহত করার একটা সুযোগ এসেছে। আগামী ৭ জানুয়ারি দলে দলে ভোট দিয়ে সবাই এ সুযোগকে কাজে লাগান।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘শুধু নিজেরা ভোট দিলে হবে না, বাড়িতে থাকা মা-বোনদেরকে দলে দলে নিয়ে কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে। শুধু এ অনুরোধ করতেই আমি এখানে এসেছি।’

এর আগে ওবায়দুল কাদের সকাল থেকে কোম্পানীগঞ্জের বসুরহাট, শান্তিরহাট, রংমালা বাজার, বাংলা বাজার এবং পরে পেশকারহাট, নতুন বাজার ও টেকেরবাজারসহ আশপাশের এলাকায় গণসংযোগ করেন।

পরে বিকেলে ওবায়দুল কাদের নির্বাচনী এলাকার আরেক উপজেলা কবিরহাটে পথসভায় বক্তব্য রাখেন।

এর আগে শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে বাবা-মায়ের কবর জিয়ারত করে গণসংযোগ শুরু করেন ওবায়দুল কাদের।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com