বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মার্কিন পাসপোর্টে নিজের ছবি বসাচ্ছেন ট্রাম্প রেওয়াজ ভেঙে ভোটের সকালেই বুথ পরিদর্শনে মমতা ট্রাম্প ও রাজা চার্লস একমত. ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না শত্রুর যেকোনো পদক্ষেপে রণক্ষেত্রে কঠোর জবাব দেবে ইরান প্রশাসনিক ও অর্থনৈতিক বিকেন্দ্রীকরণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিচ্ছে সরকার ফেসবুক পোস্টের জেরে সাবেক এফবিআই পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সিরিজ জয়ের লড়াইয়ে কেমন হবে বাংলাদেশের একাদশ বিশ্ববাজারে আরেক দফা বাড়ল তেলের দাম দেশের ৪ নদীর পানি বিপৎসীমার ওপরে, ৫ জেলায় বন্যার আভাস ইরানকে সহযোগিতা করায় ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

২২ দিনে রেমিট্যান্স এল ১৫৭ কোটি ডলার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৯ বার

চলতি মাসের প্রথম ২২ দিনে প্রবাসী আয় বা রেমিট্যান্স এল ১৫৬ কোটি ৯৪ লাখ ৮০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১৭ হাজার ১৮৫ কোটি ৮০ লাখ ৬০ হাজার টাকা (প্রতি ডলার ১০৯ টাকা ৫০ পয়সা হিসাবে)। আজ রবিবার এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি মাসের প্রথম ২২ দিনের প্রতি দিনে প্রবাসী আয় এসেছে সাত কোটি ১৩ লাখ ৪০ হাজার ডলার। আগের বছর একই সময়ে এসেছিল পাঁচ কোটি ৬৬ লাখ ৫৬ হাজার ৬৬৬ ডলার। চলতি বছরের নভেম্বরে প্রতিদিন এসেছিল ছয় কোটি ৪৩ লাখ ৩৪ হাজার ৬৬৬ ডলার।

প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেম্বরের প্রথম ২২ দিনে রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকর মাধ্যমে এসেছে ১৩ কোটি ৮৫ লাখ ২০ হাজার মার্কিন ডলার। কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে পাঁচ কোটি ৪৭ লাখ ২০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৩৭ কোটি ১৯ লাখ ১০ হাজার ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৩ লাখ ৩০ হাজার ডলার।

এদিকে, গত নভেম্বর মাসে ১৯৩ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছিলেন প্রবাসী বাংলাদেশিরা। এরমধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছিল ১৪ কোটি ৪২ লাখ ৬০ হাজার ডলার। আর বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৫ কোটি ৩১ লাখ ৮০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৭২ কোটি ৬৬ লাখ ৮০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৯ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স।

বাংলাদেশ ব্যাংক জানায়, অক্টোবর মাসে রেমিট্যান্স এসেছিল ১৯৭ কোটি ৭৫ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। যা চলতি অর্থবছরের প্রথম ৫ মাসের মধ্যে সর্বোচ্চ। এ ছাড়া সেপ্টেম্বর ও আগস্টে যথাক্রমে দেশে রেমিট্যান্স এসেছিল ১৩৪ কোটি ৪৩ লাখ ৫০ হাজার ডলার ও ১৫৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স। আর জুলাই মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ১৯৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com