বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

কুমিল্লা-ময়মনসিংহ সিটিসহ ২৩৩ নির্বাচনের তফসিল ঘোষণা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ১২৫ বার

কুমিল্লা সিটি করপোরেশনের উপনির্বাচন, ময়মনসিংহ সিটি করপোরেশনে সাধারণ নির্বাচন ও ৯টি পৌরসভারসহ কয়েকটি ইউনিয়ন ও ওয়ার্ড মিলে ২৩৩টি নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশনের সচিব জাহাংগীর আলম।

আজ বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। এসব নির্বাচনে ভোটগ্রহণ করা হবে আগামী ৯ মার্চ।

জাহাংগীর আলম বলেন, এই ২৩৩টি নির্বাচনের মধ্য রিটার্নিং অফিসে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৩ ফেব্রুয়ারি। রিটার্নিং অফিসে মনোনয়ন বাছাই ১৫ ফেব্রুয়ারি। রিটার্নিং অফিস থেকে বাতিল হওয়া প্রার্থিতার আপিল নিষ্পতি করা হবে ১৯ ও ২০ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারি। আর ৯ মার্চ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ।

ইসি সচিব বলেন, এবারের স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে সিটি করপোরেশন, পৌরসভা ও জেলা পরিষদের সাধারণ নির্বাচন এবং বিভিন্ন শূন্যপদের উপনির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ করা হবে। ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন ও ইউনিয়ন পরিষদের শূন্যপদের উপনির্বাচনে ব্যালট পেপারে নির্বাচন অনুষ্ঠিত হবে।

ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন বলেও জানান জাহাংগীর আলম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com