রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

৩০০ মিলিয়ন ডলার বাঁচবে ইস্ট হারলেম সাবওয়ে সম্প্রসারণ পর্যালোচনা

বাংলাদেশ ডেইলি অনলাইন:
  • আপডেট টাইম : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ১৮৭ বার

‘আরো দক্ষতার সাথে’ স্টেশন ডিজাইন করা হলে ইস্ট হারলেমের সেকেন্ড অ্যাভেনিউ সাবওয়ে সম্প্রসারণের কাজে এমটিএ ৩০০ মিলিয়ন ডলার পর্যন্ত বাঁচাতে পারবে বলে ধারণা করা হচ্ছে। প্রকল্পটির বিশাল খরচ নিয়ে মিডিয়ায় খবর প্রকাশের পর যে পর্যালোচনা হয়েছে, তার প্রাথমিক প্রতিবেদনে এই তথ্য ওঠে এসেছে।

১০৬ স্ট্রিট, ১১৬ স্ট্রিট ও ১২৫ স্ট্রিটে তিনটি স্টেশন নির্মাণের মাধ্যমে কিউ লাইন সম্প্রসারণের প্রকল্পটির ব্যয় ৬.৯ বিলিয়ন ডলার থেকে কমে ৬.৬ বিলিয়ন ডলার হতে পারে বলে সংস্থাটি জানিয়েছে।

এমটিএর নির্মাণপ্রধান জেমি টোরেস-স্প্রিঙ্গার বলেন, নতুন ডিজাইনগুলো ‘আরো কার্যকর’ বলে জানান।

মিডিয়ায় সম্প্রসারণ নকশা নিয়ে বেশ কিছু প্রতিবেদন প্রকাশের পর এমটিএ এ নিয়ে পর্যালোচনার উদ্যোগ নেয়।

এমটিএ আশা করছে, ইস্ট হারলেমের তিনটি নতুন স্টেশন দিনে এক লাখ লোক ব্যবহার করতে পারে।

তবে প্রকল্পটির ব্যয় শেষ পর্যন্ত কত দাঁড়াবে তা এখনই জানা যাচ্ছে না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com