বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

৩৩ বছর পর ফাঁসির আদেশ

বাংলাদেশ ডেইলি অনলাইন:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ১২৬ বার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আজিজুর রহমান নামে এক ব্যক্তিকে খুনের মামলায় দু’জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছেন আদালত। হত্যাকাণ্ডের ৩৩ বছর পর এই আদেশ দেন আদালত।

গতকাল সোমবার বিকেলে বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো: হালিম উল্লাহ চৌধুরী এই রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন মো: ওছমান ও নুরুজ্জামান।

রায়ের বিষয়টি নিশ্চিত করে ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি অশোক কুমার দাশ বলেন, ‘৩৩ বছর আগে সংঘটিত খুনের মামলায় দুই আসামি মো: ওছমান ও নুরুজ্জামানকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি দুজনকে ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।’

বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো: সাঈদ জানান, দণ্ডিত দুই আসামি পলাতক আছেন। তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন আদালত।

আদালত সূত্র জানায়, ১৯৯১ সালের ২৪ জুন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার গহিরা গ্রামের হাঁড়িপাড়া এলাকায় পূর্ববিরোধের জেরে আজিজুর রহমান নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করে দুই প্রতিবেশী। এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই আবদুল নবী আনোয়ারা থানায় হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে মামলায় অভিযোগপত্র দেয় পুলিশ। আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ১৯৯৩ সালের ১০ জুলাই বিচার শুরুর আদেশ দেন আদালত। নয়জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এই রায় দেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com