বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

বৃটেনে নারী-পুরুষের বিয়ের হার সর্বনিম্ন পর্যায়ে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৫ এপ্রিল, ২০২০
  • ৩৫৪ বার

বৃটেনে নারী ও পুরুষের বিয়ে কমতে কমতে সর্বনিম্ন পর্যায়ে এসে পৌঁছেছে। ২০১৭ সালে ইংল্যান্ড ও ওয়েলসে মোট ২ লাখ ৩৫ হাজার ৯১০ জন বিপরীত লিঙ্গের মানুষ বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তার আগের বছরের তুলনায় এটি ২.৮ শতাংশ কম। ১৯৭২ সালের তুলনায় এই সংখ্যা ৪৫ শতাংশ কম। দেশটির জাতীয় পরিসংখ্যান কার্যালয়ের (ওএনএস) বরাত দিয়ে এ খবর দিয়েছে বিবিসি।

ওএনএস’র কনক ঘোষ বলেন, বিপরীত লিঙ্গের মধ্যে বিয়ে করার হার এখন সর্বনিম্ন পর্যায়ে। ১৯৭০ সালের শুরুর দিক থেকে ধারাবাহিকভাবে সমাজে বিয়ের হার কমে আসছে। গত ৪০ বছরে এই হার এক-তৃতীয়াংশ হ্রাস পেয়েছে।২০১৭ সালে প্রতি ১ হাজার অবিবাহিত পুরুষের বিপরীতে ২১.২ টি বিয়ে হয়েছে। প্রতি ১ হাজার অনুর্ধ্ব ১৬ বছর বয়সী অবিবাহিত নারীর বিপরীতে ১৯.৫টি বিয়ে হয়েছে।

পুরুষের ক্ষেত্রে বিবাহিতদের গড় বয়স ৩৮, মেয়েদের ৩৫।

২০১৭ সালে বৃটেনে ৬৯৩২টি সমলিঙ্গের জুটি বিয়ে করেছেন। এদের মধ্যে ৫৬ শতাংশ মেয়ে জুটি, ৪৪ শতাংশ ছেলে জুটি। ১০৭২ টি জুটি তাদের পার্টনারশিপকে বিয়ে করেছেন। পরিসংখ্যানে আরও দেখা যায়, ২০১৭ সালে যত বিয়ে হয়েছে, সেগুলোর মধ্যে মাত্র ২২ শতাংশ ধর্মীয়ভাবে হয়েছে। ধর্মীয়ভাবে বিয়ের ক্ষেত্রেও এটি রেকর্ডের সর্বনিম্ন হার। ১৯৯২ সাল থেকেই সিভিল বিয়ের সংখ্যা ধর্মীয় বিয়ের সংখ্যার চেয়ে বেশি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com