সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
দুই বছর কঠিন সময় যাবে, সবাইকে কষ্ট করতে হবে : অর্থমন্ত্রী তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরানো হলো মমতাকে, বিদ্রোহীদের নতুন কমিটি গঠন মাদ্রাসা শিক্ষকদের বেতন জুলাইতে পরিশোধ করা হবে: শিক্ষামন্ত্রী সশস্ত্র বাহিনী বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাচ্ছে ৬ জেলায় ঘোষণায় রাবি ছাত্রদল সভাপতি,নিষিদ্ধ ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার চীনের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬ জেলায় সেনা মোতায়েন করা হয়েছে দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুদের পরিমাণ জানালেন খনিজসম্পদ মন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু সংসদে জানালেন তথ্যমন্ত্রী,চলতি বছর বিটিভির আয় ৮ কোটি টাকা, ব্যয় ২৫৪ কোটি

পেশাগত বিরোধে বিষপ্রয়োগে হত্যা, সহকর্মীর মৃত্যুদণ্ড

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ৯৯ বার

চীনের বিখ্যাত গেমিং প্রতিষ্ঠান ইউজু এর প্রতিষ্ঠাতা লিন কিকে হত্যার অভিযোগে তার সহকর্মী জু ইয়াওকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির এক আদালত। ২০২০ সালে পেশাগত বিরোধের জেরে বিষপ্রয়োগে হত্যা করা হয়েছিল লিন কিকে। চীনা সংবাদমাধ্যমের বরাতে এই তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

৩৯ বছরের লিন কুই বিখ্যাত টেলিভিশন সিরিজ গেম অব থ্রোনসের আদলে তৈরি ‘গেম অব থ্রোনস: উইন্টার ইজ কামিং’ গেমের জন্য বিশেষ পরিচিত পেয়েছিলেন। তিনি ছিলেন গেম নির্মাতা প্রতিষ্ঠান ইউজুর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী। তার সম্পদের পরিমাণ ১০০ কোটি ডলারেরও বেশি।

গেম অব থ্রোনসের বাইরেও ইয়োজু ব্রল স্টারস নামের আরেকটি জনপ্রিয় গেমও তৈরি করেছে। সম্প্রতি স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে প্রচারিত হচ্ছে সায়েন্স ফিকশন সিরিজ থ্রি বডি প্রবলেম। এর নির্বাহী প্রযোজক হিসেবেও লিনের নাম রয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানায়, ওই বিষপ্রয়োগের কারণে আরও চারজন অসুস্থ হলেও বেঁচে আছেন। লিন কিকে বাঁচানোর জন্য ৪০ ব্যাগ রক্ত দেওয়া হয়েছিল। ৯ দিন চিকিৎসার পর মৃত্যু হয় তার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com